Latest Posts

বিদ্যালয় পরিচালন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন

- Advertisement -
শিক্ষামন্ত্রী পল ক্যালান্দ্রা বলেন, এই ব্যবস্থায় ট্রাস্টিদের কাছ থেকে আসা বিঘ্নগুলো দূর করার বিষয়টি আমি নিশ্চিত করছি

টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডে (টিডিএসবি) ট্রাস্টির সংখ্যা প্রায় অর্ধেক কমাবে অন্টারিও সরকার। সেই সঙ্গে অনির্বাচিত নির্বাহী পদও সৃষ্টি করবে। প্রদেশের বিদ্যালয় পরিচালন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের লক্ষ্যে আনা বিলের অংশ হিসেবে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।

সোমবার বিকালে কুইন’স পার্কে উত্থাপিত বিলে প্রদেশজুড়ে স্কুল বোর্ডগুলোতে আর্থিক অব্যবস্থাপনার যে অভিযোগ রয়েছে তা সমাধানের কথা বলা হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা এমনটাই জানিয়েছেন।
টিডিএসবিসহ আটটি স্কুল বোর্ড এর আগে প্রাদেশিক নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এগুলোর নির্বাচিত ট্রাস্টিদের সুশাসন সংক্রান্ত কারণে বরখাস্ত করা হয়েছে। এই বোর্ডগুলো বর্তমানে সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং ওই ট্রাস্টিরা ক্ষমতা ফিরে পাবেন কিনা এবং পেলে কখন সে সম্পর্কে কিছু বলা হয়নি আইনে।
বিলটি উত্থাপনের পর শিক্ষামন্ত্রী পল ক্যালান্দ্রা বলেন, এই ব্যবস্থায় ট্রাস্টিদের কাছ থেকে আসা বিঘœগুলো দূর করার বিষয়টি আমি নিশ্চিত করছি। তাই একজন ট্রাস্টির নতুন ভূমিকা আগে যেমনটা ছিল তার চেয়ে অনেক কমানো হয়েছে।

- Advertisement -

তিনি বলেন, ব্যবস্থাটিতে বিঘœ ঘটানোর মতো তাদের সামর্থ্য ব্যাপকভাবে কমানো হয়েছে। ব্যবস্থাটিতে বিভাজন সৃষ্টির যে ক্ষমতা তাদের ছিল তা কমানো হয়েছে এবং আমি যা শুনছি সেগুলোর ব্যাপারে তাদের ওপর মনোযোগ দিচ্ছি।

আইনটি পাস হলে অন্টারিওতে স্কুল বোর্ডে ট্রাস্টির সংখ্যা কমে দাঁড়াবে ১২ জনে। সেই সঙ্গে তাদের ব্যয় করার কর্তৃত্ব সীমিত করা হবে। সম্মানীর সর্বোচ্চ সীমাও ১০ হাজার ডলারে বেঁধে দেওয়া হবে।
মন্ত্রণালয় বলেছে, টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডে বর্তমানে ট্রাস্টি রয়েছেন ২২ জন। এ হিসেবে এই পরিবর্তনের প্রভাব কেবলমাত্র তাদের ওপরই পড়বে। প্রাদেশিক তত্ত্বাবধায়কের অধীনে এই ট্রাস্টিরা বরখাস্তই থাকবেন। যদিও এই ফলে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রদেশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

হেলাল চৌধুরী : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.