Latest Posts

১ লাখ ৩৬ হাজার নিষিদ্ধ অস্ত্র ফেরত নেওয়ার পরিকল্পনা সরকারের

- Advertisement -
ফেডারেল জননিরাপত্তামন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, কানাডাজুড়ে ৩৭ হাজার ৮৬৯ জন আগ্নেয়াস্ত্রের মালিক ৬৭ হাজার অ্যাসল্ট-স্টাইলস আগ্নেয়াস্ত্রের ঘোষণা দিয়েছে

বাবার রাইফেলটি থেকে মুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডেভিড হিকস। কিন্তু ফেডারেল সরকারের কাছে এটা পৌঁছে দেওয়ার মতো যথেষ্ট সৌভাগ্য তার হয়নি।

অটোয়ার এই বাসিন্দা বলেন, এটা খুবই হতাশাজনক। তারা যদি এটা করতেই চায় তাহলে ভালোভাবে করা উচিত।
বাবার এস্টেটের এক্সিকিউটর হিকস উত্তরাধিকারসূত্রে পাওয়া সেমি অটোমেটিক আগ্নেয়াস্ত্রটিকে লিবারেল সরকারের নিষিদ্ধ অস্ত্র ক্ষতিপূরণ কর্মসূচির আওতায় ঘোষণা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। এর মাধ্যমে তার বিধবা মায়েল জন্য কিছু অর্থ চাইছেন তিনি।

- Advertisement -

হিকস বলেন, জানুয়ারিতে প্রথম যখন কর্মসূচিটি চালু হয় তখন তিনি ফোন করেছিলেন এবং এরপর দুই মাস একাধিকবার ফোন করে সাড়া পেয়েছেন সামান্যই। প্রথমে তাকে বলা হয়েছিল যে, এস্টেটের এক্সিকিউটর হিসেবে আমাকে ভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এবং ১০ কর্মদিবসের মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করা হবে। ওই ১০ কর্মদিবস এসেছে এবং চলেও গেছে।

হিকস বলেন, শেষ পর্যন্ত কেউ একজন আমার সঙ্গে যোগাযোগ করেন এবং বলেন যে, সম্ভবত কর্মসূচিতে নিবন্ধিত হওয়ার জন্য তারা পূরণ করার জন্য আমার কাছে কিছু কাগজপত্র পাঠাবেন। সেটাও এক মাস হয়ে গেল। কিন্তু কোনো কিছুই আসেনি।

ফেডারেল জননিরাপত্তামন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, কানাডাজুড়ে ৩৭ হাজার ৮৬৯ জন আগ্নেয়াস্ত্রের মালিক ৬৭ হাজার অ্যাসল্ট-স্টাইলস আগ্নেয়াস্ত্রের ঘোষণা দিয়েছে। এটা সরকার যে এক লাখ ৩৬ হাজার আগ্নেয়াস্ত্রের জন্য বাজেট বরাদ্দ রেখেছে তার মাত্র অর্ধেক। কর্মসূচিটির জন্য ২৪ কোটি ৮৬ লাখ ডলার বরাদ্দ রাখা হয়েছে। ২০১২ সালে লং-গান নিবন্ধনের অবসান হওয়ায় কানাডায় নিষিদ্ধ আগ্নেয়াস্ত্রের সংখ্যাটি এখনো অজানা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.