Latest Posts

ইসলামোফোবিয়া বাড়ছে, নিরাপত্তা বাড়াচ্ছে মসজিদগুলো

- Advertisement -
টরন্টোর নাগেট মসজিদে রমজান মাসে নামাজরত মুসল্লিরা

গ্রেটার টরন্টোর মসজিদগুলোতে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। গত রমজান মাসে বেশ কয়েকটি মসজিদে ইসলাম বিদ্বেষী অনাকাঙ্খিত ঘটনা ঘটে। ফলে কোনো কোনো মসজিদে পুলিশ টহল বাড়িয়েছে স্থানীয় প্রশাসন। আবার কোনো মসজিদ নিজস্ব ব্যবস্থাপনায় নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। টরন্টোর ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত নাগেট মসজিদে নিয়মিত নামাজ আদায় করেন মুস্তাক হোসেন। এই প্রতিবেদককে বললেন, এই মসজিদের নিরাপত্তা দেখভাল করেন ভলান্টিয়াররা।

একইরকম ধারাবাহিকতা দেখা গেলো টরন্টো ইসলামিক সেন্টারে। গত শনিবার মধ্যরাতের একটি ঘটনায় ১৩ বছর বয়সী একটি ছেলের ওপর তার বাবা-মা ও ভাই-বোনদের সামনে হামলা করা হয়। পাঁচ সদস্যের পরিবারটি মসজিদে নামাজ আদায় করে ফেরার সময় এই ঘটনা ঘটে। পরদিন রোববার আরেকটি ঘটনায় একজন মুসল্লিকে নামাজ আদায় করে বাড়িতে ফেরার পথে ঘুষি মারা হয়। দুটি ঘটনার বিষয়েই পুলিশকে অবহিত করা হয়। শনিবারের ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে গ্রেপ্তার করে। এই মসজিদে প্রার্থনার জন্য জমায়েত নিরাপদ রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বিশেষ করে রমজানের শেষের দিকে নামাজিদের ইসলামবিদ্বেষী ঘটনার লক্ষ্যবস্তু করার পর এই পদ্ধতি অবলম্বন করছে তারা। মূলত নিরাপত্তা প্রদানের জন্যে জোড়ায় জোড়ায় স্বেচ্ছাসেবক ছায়ার মতো পাশে থাকে।

- Advertisement -

এসমস্ত ঘটনা অবশ্য পুলিশ তদন্ত করছে। কানাডার মুসলিম সংগঠনগুলো ঘটনাগুলোকে উদ্বেগজনক আখ্যায়িত করেছেন। ইসলাম বিদ্বেষের ঢেউ বৃদ্ধি পাওয়ায় নিন্দা জানিয়েছেন এবং সচেতনতা বৃদ্ধিরও আহবান জানিয়েছেন।

ছোট ছোট মসজিদগুলোর ক্ষেত্রে একটু ভিন্ন চিত্র। স্বেচ্ছাসেবক কম থাকায় তেমন নিরাপত্তা ব্যবস্থার সুযোগ নেই। আবার খুব বেশি ভিজিবল না থাকায় ইসলাম বিদ্বেষীদের রোষানলে পড়ার ঘটনাও কম। মুসলিম এ্যাকটিভিস্ট আব্দুর রহমান এই প্রতিবেদককে বলেন, ঘৃণা নয়, ভালোবাসা দিয়েই জয় করতে হবে মানুষের মন। ইসলামের মূল শিক্ষা ও শক্তি এটাই।
হেলাল চৌধুরী : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.