
ডিজিটাল সিস্টেমে পুরোমাত্রায় যেতে চাইছে সিআরএ। ইতিমধ্যে ড্রপ বক্স সাবমিশন বন্ধ করার ঘোষণা দিয়েছে । এবারের কর মৌসুম শেষে ট্যাক্স ফাইলিং ও অর্থ পরিশোধের জন্য দেশজুড়ে চালু হওয়া এসব বক্স সার্ভিস বন্ধ করা হবে।
সিআরএ বলেছে, দেশজুড়ে এ ধরনের ৪৫টি বক্স এখনো চালু রয়েছে, যেখানে কানাডিয়ানরা আয়কর নথি, অর্থ ও অন্যান্য নথি জমা দিতে পারেন। কম সংখ্যক করদাতা এসব বক্স ব্যবহার করেন। এসব বক্সে আয়কর নথি জমা দেওয়ার হার ৭৮ শতাংশ কমে ২০২৪-২০২৫ কর মৌসুমে ৪ লাখ ৩০ হাজারে দাঁড়িয়েছে। বক্সে ফেলা আয়কর নথি, অর্থ ও অন্যান্য নথি প্রক্রিয়াকরণেও বিলম্ব হচ্ছে। সেই সঙ্গে নিরাপত্তা উদ্বেগ তো আছেই। সবকিছু মিলিয়ে তারা নতুন এই সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে, পুরনো পদ্ধতিতে মাধ্যমে সর্বশেষ নথি জমা নেওয়া হবে ২৮ মে। এরপর আর কেউ এই এসব বক্সে ফাইল জমা দিতে পারবেন না। ব্যবহারকারীরা কেবলমাত্র ইলেক্ট্রনিক ফাইলিং, লেটার মেইল অথবা কানাডা পোস্টে সরাসরি অর্থ পরিশোধের দিকে যেতে হবে। যারা নিয়মিত ড্রপবক্স ব্যবহার করতেন তাদের এখন ডিজিটাল সব প্রক্রিয়ায় ডকুমেন্টস সাবমিট করতে হবে। সব কিছু ডিজিটালাইজড করার প্রক্রিয়া হিসেবে এটা করার হচ্ছে।

