
কানাডার অন্টারিওতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন অন্টারিও, কানাডার উদ্যোগে গত ৮ মার্চ রোববার (১৯ রমজান) এক ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। টরন্টোর ৬৪১ ড্যানফোর্থ রোডে অবস্থিত “কে এস টু স্টেক হাউস”-এ অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যসহ কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফারুক খান। আলোচনায় অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রনি। ইফতার অনুষ্ঠানের আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সংগঠনের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান বাদল।
ইফতারের আগে দোয়া পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডাঃ মহাবুব আলম। তিনি আগামী পিকনিক ২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। এছাড়া বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম শ্যামল এবং নির্বাহী সদস্য শরিফ খান ও মাহাবুব খান মন্টু।
সংগঠনের শুভানুধ্যায়ী অতিথি রেজাউল কাদির কচি আসন্ন পিকনিক আয়োজনকে আরও আকর্ষণীয় করতে নতুন কিছু উদ্যোগ গ্রহণের প্রস্তাব দেন। সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট শিক্ষাবিদ ও বিক্রমপুরের কৃতি সন্তান ড. এ কে এম আলমগীর (প্রফেসর, ইয়র্ক ইউনিভার্সিটি, টরন্টো)-কে সংগঠনের নতুন উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বিক্রমপুর এসোসিয়েশনকে আরও সক্রিয় ও প্রগতিশীল সংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন খান ঈদের পর একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনার কথাও জানান।
পরিশেষে সংগঠনের সভাপতি ফারুক খান মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

