Latest Posts

ফার্স্ট নেশন শিশুদের সমপর্যায়ের সেবার জন্য ১৫৫ কোটি ডলার বরাদ্দ

- Advertisement -
জর্ডান’স প্রিন্সিপলের সহায়তা বৃহস্পতিবার ১৫৫ কোটি ডলারের ফেডারেল তহবিল ঘোষণা করেছেন আদিবাসী সেবা বিষয়ক মন্ত্রী ম্যান্ডি গাল-মাস্টি

জর্ডান’স প্রিন্সিপলের সহায়তা বৃহস্পতিবার ১৫৫ কোটি ডলারের ফেডারেল তহবিল ঘোষণা করেছেন আদিবাসী সেবা বিষয়ক মন্ত্রী ম্যান্ডি গাল-মাস্টি। জর্ডান’স প্রিন্সিপল একটি আইনি নীতি, যাতে ফার্স্ট নেশন শিশুদের সামাজিক ও স্বাস্থ্যসেবায় সমপর্যায়ের প্রবেশ নিশ্চিত করার কথা বলা হয়েছে।

২০০৭ সালে এমপিরা সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাস করেন। প্রস্তাবে সরকারগুলোর এখতিয়ারগত বিরোধের কারণে কোনো ধরনের বিলম্ব ছাড়াই ফার্স্ট নেশন শিশুরা যাতে প্রয়োজনীয় সেবা পায় তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। ম্যানিটোবার নরওয়ে হাউজ ক্রি নেশনের জর্ডান রিভার অ্যান্ডারসনের নামানুসারে এই নীতির নামকরণ করা হয়েছে। ১৯৯৯ সালে একাধিক অক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করা অ্যান্ডারসন হাসপাতাল না ছেড়েই পাঁচ বছর বয়সে মারা যায়। বাড়িতে তার চিকিৎসা ও অন্যান্য সেবার ব্যয় কে বহন করবে তা নিয়ে ফেডারেল ও প্রাদেশিক সরকারের মধ্যে বিরোধের জেরে মৃৃত্যুর আগ পর্যন্ত তার হাসপাতাল ত্যাগ সম্ভব হয়নি।

- Advertisement -

জর্ডান’স প্রিন্সিপলের আওতায় সেবা সীমিতকরণ সংক্রান্ত একটি অপারেশন বুলেটিন প্রত্যাহার না করায় গাল-মাস্টি ব্যাপক সমালোচনার মুখে পড়ার নতুন এই ফেডারেল তহবিলের ঘোষণা আসল। ২০২৭ সাল পর্যন্ত এটি বলবৎ থাকার কথা রয়েছে।

অপারেশন বুলেটিনে ফার্স্ট নেশন বহির্ভুত শিশুদের সমতুল্য না হওয়া পর্যন্ত ফার্স্ট নেশন শিশুদের জন্য বাড়ি সংস্কার, খেলাধুলার অনুষ্ঠান, আন্তর্জাতিক ভ্রমণ, নন-মেডিকেল সহায়তা অথবা স্কুল-সংক্রান্ত অনুরোধ অনুমোদনের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়। ফার্স্ট নেশন নেতাদের সমালোচনার মুখে পড়ে এই পরিবর্তন। তারা বলেন, এক সময় জর্ডান’স প্রিন্সিপলের আওতায় যোগ্য বিবেচিত হওয়া শিশুদের শিক্ষা ও মানসিক সহায়তার নাগাল পাচ্ছে না তাদের কমিউনিটিগুলো।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.