
বার্গার কিং এআইচালিত হেডসেট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। এআইচালিত এসব হেডসেট খাবারের নাম বলা, মজুদ কমে গেলে ব্যবস্থাপকদের সে ব্যাপারে সতর্ক করারর পাশাপাশি গ্রাহকদের সঙ্গে কর্মীরা কতটা বন্ধুত্বপূর্ণ তা শনাক্ত করতে সক্ষম।
মায়ামিভিত্তিক কোম্পানি রেস্টুরেন্ট ব্র্যান্ডস ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার বলেছে, বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের ৫০০টি রেস্তোরাঁয় ওপেনএআইচালিত হেডসেট পরীক্ষা করে দেখছে। কোম্পানিটির রয়েছে বার্গার কিং, পপিস এবং অন্যান্য ব্র্যান্ড।
ব্যবস্থাটি রেস্তোরাঁ পরিচালনা সংক্রান্ত উপাত্ত সংগ্রহ এবং প্যাটির ম্যাধমে তা বিনিময় করতে সক্ষম। প্যাটি হচ্ছে ভয়েস, যা হেডসেটের মাধ্যমে কর্মীদের সঙ্গে কথা বলতে পারে। ড্রিংক মেশিনের ডায়েট কোক যদি কমে যায় তাহলে প্যাটি তা স্টোর ব্যবস্থাপককে জানিয়ে দেবে। কোনো গ্রাহক যদি বাথরুমের বাজে অবস্থার কথা জানাতে কিউআর কোড ব্যবহার করেন তাহলে ব্যবস্থাপক তা জেনে যাবেন।
কীভাবে বিভিন্ন ধরনের মেন্যু তৈরি করা যায় কর্মীকে প্যাটির কাছে তা জানতে পারবেন অথবা উপাদন শেষ হয়ে গেলে ডিজিটাল মেন্যু থেকে কোনো আইটেম সরিয়ে ফেলতে বলতে পারবেন।
বার্গার কিং বলেছে, গ্রাহক সেবা উন্নত করার উপায় হিসেবেও প্যাটিকে ব্যবহার করা যায় কিনা তা খুঁজে দেখছে তারা। কর্মীরা কখন ‘ওয়েলকাম’, ‘প্লিজ’ এবং ‘থ্যাংক ইউ’ মতো গুরুত্বপূর্ণ শব্দগুলো কখন উচ্চারণ করছেন প্যাটি তা চিহ্নিত করতে পারবে। পাশাপাশি তা ব্যবস্থাপকদের সঙ্গে বিনিময় করতে পারবে।
এই সক্ষমতা সম্পর্কে জানতে চাইলে দি অ্যাসোসিয়েটেড প্রেসকে বৃহস্পতিবার বার্গার কিং জানায়, তাদের উদ্দেশ্য হচ্ছে প্যাটিকে একটি কোচিং টুল হিসেবে ব্যবহার করা। ব্যক্তিগতভাবে কর্মীদের গতিবিধির ওপর নজর রাখা তাদের উদ্দেশ্য নয়।

