Latest Posts

সহিংসতার শিকার অন্টারিওর অধিকাংশ ক্যাথলিক স্কুল শিক্ষক

- Advertisement -
অন্টারিওর প্রতি দশজন ক্যাথলিক স্কুল বোর্ড শিক্ষকরা সহিংসতা বা হয়রানির শিকার হচ্ছেন

অন্টারিওর প্রতি দশজন ক্যাথলিক স্কুল বোর্ড শিক্ষকরা সহিংসতা বা হয়রানির শিকার হচ্ছেন। বিভিন্ন মাধ্যমে এসব নিয়ে কথা হয়েছে বিস্তর।। সম্প্রতি ওইসিটিএর প্রতিবেদনেও পাওয়া গেছে এর সত্যতা। প্রতিবেদনে বলা হচ্ছে প্রতি ১০ জনে ৯ জনই স্কুলে সহিংসতা বা হয়রানির শিকার হয়েছেন অথবা প্রত্যক্ষ করেছেন।

অন্টারিও ইংলিশ ক্যাথলিক টিচার্স অ্যাসোসিয়েশনের (ওইসিটিএ) এ সপ্তাহে প্রকাশিত প্রতিবেদনে প্রদেশের শ্রেণিকক্ষগুলোতে সহিংসতা ও বিশৃঙ্খলা বৃদ্ধির বিরূপ এই চিত্র তুলে ধরা হয়েছে।

- Advertisement -

এমনকি অভিভাবকদের অনেকে এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। স্কুল যদি শিক্ষা দেওয়ার জন্য নিরাপদ স্থান নয় হয় তাহলে তা শিক্ষা গ্রহণের জন্যও নিরাপদ হতে পারে না। পুরো সমীক্ষার ফলাফলে ক্যাথলিক শিক্ষকরা রিপোর্টিং সিস্টেম ও নিরাপত্তা কৌশল নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। এগুলোয় ঘাটতি রয়েছে, যা শিক্ষকদের এসব ঘটনা সম্পর্কে জানাতে নিরুৎসাহিত করছে। অথবা তাদের মধ্যে এই শঙ্কা কাজ করে যে, এর বিরুদ্ধে অর্থপূর্ণ পদক্ষেপ হয়তো নেওয়া হবে না।

আ সিস্টেম আন্ডার স্ট্রেইন, ভায়োলেন্স অ্যান্ড হ্যারাসমেন্ট ইন অন্টারিও স্কুলস শীর্ষক গবেষণায় বলা হয়েছে, শ্রেণিকক্ষে সহিংসতা ব্যাপক ও ক্রমবর্ধমান। সমীক্ষায় অংশ নেওয়া প্রতি ১০ জন শিক্ষকের মধ্যে ৯ জন স্কুলে সহিংসতার অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন অথবা প্রত্যক্ষ করেছেন। অন্যদিকে সমীক্ষায় অংশ নেওয়া প্রতি পাঁচজনের মধ্যে চারজন বলেছেন, তারা সহকর্মীদের ক্ষেত্রে সহিংসতা হতে দেখেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক এই প্রতিবেদককে বলেন, গত এক দশকে এ ধরনের ঘটনা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

শিক্ষকরা এখন প্রতি বছর গড়ে সাতটি সহিংসতার ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাচ্ছেন। প্রতি ঘটনার মধ্যে অন্তত একটির ক্ষেত্রে অস্ত্রের ব্যবহার হয়। এ ছাড়া দুই-তৃতীয়াংশ ঘটনার ক্ষেত্রে শারীরিক ক্ষতি হয়, সম্পদের হানী হয় অথবা মানসিক ক্ষতি হয়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.