
যেসব কানাডিয়ান জিএসটি বেনিফিট পেয়েছেন এই বসন্তেই তারা এককালীন এই বাড়তি অর্থ পাবেন। সাংসদরা এ সংক্রান্ত আইনটি ফাস্ট-ট্র্যাক্ড করার পর এটা সম্ভব হচ্ছে।
গত সপ্তাহে হাউজ অব কমন্সে এবং পরে সেনেটে চূড়ান্ত ভোটে পাস হওয়ার পর দি কানাডা গ্রোসারিজ অ্যান্ড এসেন্সিয়ালস বেনিফিট আইন চূড়ান্ত সম্মতি পেয়েছে। আর্থিক বিভাগ বলছে, এই বসন্তে যত দ্রুত সম্ভব এককালীন এই অর্থ পরিশোধ করা হবে, যা হবে ক্রেডিটের ৫০ শতাংশের সমপরিমাণ। বেনিফিটের স্বাভাবিক মূল্যমানও জুলাই থেকে পাঁচ বছরের জন্য ২৫ শতাংশ বৃদ্ধি পাবে। নি¤œ ও গড় মানের আয়কারী পরিবারগুলো এই সুবিধা পেয়ে থাকে।
সরকার বলছে, এর ফলে এক কোটি ২০ লাখ কানাডিয়ান উপকৃত হবেন। চার সদস্যের একটি পরিবার এ বছর সর্বোচ্চ এক হাজার ৮৯০ ডলার পর্যন্ত পাবে। পরবর্তী চার বছরে তারা বার্ষিক প্রায় এক হাজার ৪০০ ডলার।

