Latest Posts

হ্যাজেল ম্যাকক্যালিয়ন এলআরটি লুপের জন্য ১.৬ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি

- Advertisement -
মিসিসোগার মেয়র ক্যারোলিন প্যারিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই ঘোষণাকে দারুণ বলে উল্লেখ করেছেন

হ্যাজেল ম্যাকক্যালিয়ন এলআরটি লাইনের ভবিষ্যৎ সম্পর্কে আরও পরিস্কার ধারণা পেতে যাচ্ছেন মিসিসোগার বাসিন্দারা। বেশ কয়েক বছর বিলম্বের মুখে পড়েছে প্রকল্পটি।

পোর্ট ক্রেডিট থেকে স্টিলস এভিনিউ পর্যন্ত কমিউটার রেললাইন প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়ে ২০২০ সালের গোড়ার দিকে। কিন্তু মামলা, মহামারী এবং ট্র্যাকের মান সম্পর্কিত বিষয় নিয়ে পিছিয়ে পড়ে প্রকল্পটি।

- Advertisement -

যদিও মিসিসোগা বোর্ড অব ট্রেডের এক অনুষ্ঠানে সম্প্রতি দেওয়া বক্তৃতায় প্রিমিয়ার ডগ ফোর্ড ডাউনটাউন লুপসহ রেললাইনটি সম্প্রসারণে প্রদেশের প্রতিশ্রুতির বিষয়টি পুনরায় ব্যক্ত করেন। এই সম্প্রসারণের ব্যয় কত হতে পারে সে সম্পর্কেও প্রথমবারের মতো কথা বলেছেন ফোর্ড। তিনি বলেন, হ্যাজেল ম্যাকক্যালিয়ন লাইনটি প্রায় ৪৬০ কোটি ডলারের প্রকল্প এবং লুপটিতে ব্যয় আরও ১৬০ কোটি ডলার।

মিসিসোগার মেয়র ক্যারোলিন প্যারিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই ঘোষণাকে দারুণ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ডাউনটাউন লুপের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছিল। কিন্তু কখনোই আনুষ্ঠানিকভাবে নিশ্চয়তা বা খরচের বিষয়টি জানানো হয়নি।

ট্রানজিট পরামর্শক ডেভিড কুপার বলেন, নির্মাণকাজ এখনো চলমান থাকায় ডাউনটাউন লুপের মতো পরিবর্তনগুলো আনা সহজ হবে। লুপ বাবদ ১৬০ কোটি ডলার ব্যয়ের পুরোটাই প্রদেশ বহন করবে। এ ধরনের বড় ব্যয়ে সাধারণত তিনটি অংশীদার থাকে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.