Latest Posts

টরন্টো পুলিশের চার কর্মকর্তাকে বরখাস্ত

- Advertisement -
আলোচিত দুর্নীতির অভিযোগ তদন্তে অভিযুক্ত কিছু কর্মকর্তার বেতনবিহীন বরখাস্ত চাইবেন বলে জানিয়েছেন টরন্টোর পুলিশপ্রধান মাইরন ডেমকিউ

আলোচিত দুর্নীতির অভিযোগ তদন্তে অভিযুক্ত কিছু কর্মকর্তার বেতনবিহীন বরখাস্ত চাইবেন বলে জানিয়েছেন টরন্টোর পুলিশপ্রধান মাইরন ডেমকিউ। এটা হবে বিরল ঘটনা, যা ২০২৪ সালে প্রাদেশিক আইন পরিবর্তনের মধ্য দিয়ে সম্ভব করা হয়েছে।

তদন্তের পর টরন্টোর পাঁচজন কনস্টেবল, দুইজন সার্জেন্ট এবং একজন অবসরপ্রাপ্ত কনস্টেবলের বিরুদ্ধে দীর্ঘ অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে অপরাধীদের কাছে গোপন তথ্য ফাস করার অভিযোগ আনা হয়েছে, যা গুলি, ডাকাতি এবং ইয়র্ক রিজিয়নের একজন কারেকশন কর্মকর্তাকে হত্যার ব্যর্থ চেষ্টার জন্য দায়ী।

- Advertisement -

টরন্টো পুলিশ সার্ভিসের অভিযুক্ত সাবেক ও বর্তমান কর্মকর্তারা হচ্ছেন ৫৬ বছর বয়সী কনস্টেবল টিমোথি বার্নহার্ডট, ৩৮ বছর বয়সী কনস্টেবল সৌরবজিৎ বেদি, ৩৮ বছর বয়সী সার্জেন্ট রবার্ট ব্ল্যাক, ৪২ বছর বয়সী সার্জেন্ট কার্ল গ্রেলেট, ৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত কনস্টেবল জন ম্যাডেলে সিনিয়র ও তার ছেলে ২৯ বছর বয়সী কনস্টেবল জন ম্যাডেলে জুনিয়র, ৫৭ বছর বয়সী কনস্টেবল ডেরেক ম্যাককরমিক এবং কনস্টেবল এলিয়াস মৌয়াদ।

পিল রিজিয়নাল পুলিশ শুক্রবার প্রজেক্ট সাউথ’স অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্যকে বরখাস্ত করার কথা নিশ্চিত করেছে। যদিও পিল রিজিয়ন সার্ভিস বলেছে, তাদের মধ্যে একজনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডেমকিউ এই অভিযোগকে গভীর হাতাশাজনক বলে উল্লেখ করেন। সেই সঙ্গে ঠিক কী ঘটেছিল তা বের করতে স্বাধীন তদন্তের দাবি জানান।
পুলিশপ্রধান আরও বলেন, অভিযুক্ত সাত কর্মকর্তার মধ্যে চারজনকে বিনা বেতনে বরখাস্তের চাইছেন তিনি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.