
লেক লুইসে দর্শনার্থীদের বিস্ফোরণোন্মুখ ভিড় পার্কস কানাডা কীভাবে সামলাতে পারে? আইকনিক এলাকাটিতে দর্শনার্থী ব্যবহার ব্যবস্থাপনা পরিকল্পনার জন্য জনগণের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের আলোচনার মাধ্যমে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে ফেডারেল সংস্থাটি।
এজন্য যেসব বিষয় বিবেচনা করা হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে গ্রীষ্মকালে যানবাহন নিষিদ্ধ করা, সংরক্ষণ ব্যবস্থা চালু করা, পার্কিংয়ের সময় সীমিত করে আনা এবং অর্থের বিনিময়ে পার্কিংয়ের যে ব্যবস্থা চালু আছে তা ধরে রাখা।
প্রতি বছর মে থেকে অক্টোবর পর্যন্ত লেক লুইস এবং ব্যানফ ন্যাশনাল পার্কে অতিরিক্ত দর্শনার্থী স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ২০১০ সাল থেকে ব্যানফ ন্যাশনাল পার্কে দর্শনার্থী বেড়েছে ৩৪ শতাংশ। অন্যদিকে লেক লুইসে দর্শনার্থীর সংখ্যা ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ফেডারেল সরকারের জন্য এক্ষেত্রে ভারসাম্যপূর্ণ কাজটি হচ্ছে তার ওপর অর্পিত পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষার দায়িত্ব পালন করা। সেটা লাখ লাখ লোককে পরিদর্শন থেকে বঞ্চিত করে নয়।
লেক লুইসের ইয়োহো কুটেনি ফিল্ডের একজন তত্ত্বাবধায়ক বলেন, কানাডিয়ানদের কাছ থেকে আমরা জোরালো ও স্পষ্ট বার্তা পাচ্ছি এবং তা হচ্ছে, পার্কস কানাডার কাছ থেকে তারা যেটা প্রত্যাশা করছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে বাস্তুতন্ত্রকে অুটট রাখা।
যেকোনো পরিবর্তনের কারণে যেসব স্পট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তার মধ্যে রয়েছে লেক লুইস, মোরেইন লেক এবং প্যারাডাইস ভ্যালি। প্রতি বছর এই স্পটগুলোতে প্রায় ২৬ লাখ দর্শনার্থী ভিড় করেন।

