
কমিশন পাওনা আছে এমন কয়েক ডজন রিয়েলটর মঙ্গলবার কুইন’স পার্কে জড়ো হয়। অন্টারিওর অন্যতম বৃহৎ রিয়েল এস্টেট ব্রোকারেজ বন্ধ হওয়ার পর সরকার তাদের পূর্ণ কমিশন পরিশোধের দাবি শুনবে এই আশায় সমবেত হয় তারা।
ট্রাস্ট অ্যাকাউন্টে ব্যাপক ঘাটতি উঠে আসার পর গত আগস্টে আইপ্রো রিয়েলটি বন্ধ করে দেওয়া হয়। এই অ্যাকাউন্টে গ্রাহকদের অর্থ ও এজেন্টদের কমিশনের অর্থ থাকে।
ব্রোকার জিমি ঘিমেরি বলেন, তিনি ২ লাখ ডলারের বেশি খুইয়েছেন। কে সবচেয়ে বেশি ভুক্তভোগী? আমার পরিবার এবং এভাবে আমি বছরটি শুর করতে চাই না।
এই ঘটনায় ২ হাজার ৪০০ এজেন্টের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৩ কোটি ডলার। রিয়েলটরদের অনেকেই জানিয়েছে, এ খাতের নিয়ন্ত্রক সংস্থার দ্বারা তার প্রতারিত বলে তাদের মনে হচ্ছে। রিয়েল এস্টেট কাউন্সিল অব অন্টারি (রেকো) তাদেরকে সুঠিক সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে।
হাম্বার রিভার-ব্ল্যাক ক্রিকের প্রাদেশিক সংসদের একজন সদস্য টম পাকোসেভিচ বলেন, এ ধরনের ঘটনা যাতে কখনোই না ঘটে সেটা নিশ্চিত করার কথা ছিল নিয়ন্ত্রক সংস্থার। এবং তারপরও এসবই হয়েছে সরকারের চোখের ওপর।
এক নিরীক্ষায় প্রদেশের আবাসন খাতের নিয়ন্ত্রক সংস্থার চর্চা ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতিতে সমস্যা ধরা পড়ার পর ফোর্ড সরকার এর নিয়ন্ত্রণ নিয়েছে। আইপ্রো রিয়েলটির বিষয়টি ঠিকভাবে সামাল না দিতে পারার যে অভিযোগ রেকোর বিরুদ্ধে নিরীক্ষায় তা খতিয়ে দেখা হয়েছে। নিরীক্ষায় যেসব অনিয়ম উঠে এসেছে তার মধ্যে রয়েছে গত মে মাসে তাদের ট্রাস্ট অ্যাকাউন্টে এক কোটি ডলারের ঘাটতি। কিন্তু রেজিস্ট্রার প্রায় তিন মাস কোম্পানির অ্যাকাউন্ট অবরুদ্ধ বা তদারকি করেনি।

