Latest Posts

চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর থেকে শুল্ক না কমানোর আহ্বান ফোর্ডের

- Advertisement -
অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড বলেছেন, চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর শুল্ক বহাল রাখা উচিত

আগামী সপ্তাহেই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এই অবস্থায় অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড বলেছেন, চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর শুল্ক বহাল রাখা উচিত।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ফোর্ড বলেন, আমরা পিছু হটতে পারি না। তারা যদি এখানে আসতে চায় এবং বড় ধরনের উৎপাদন কারখানা প্রতিষ্ঠা করতে চায় এবং ইউনিফরের কর্মীদের সেখানে নিয়োগ দিতে চায় তাহলে ঠিক আছে। চলুন কথা বলি। কিন্তু অন্টারিওবাসীর তৈরি নয় এমন কারের চালান আসতে পারে না।

- Advertisement -

চীনে তৈরি বৈদ্যুতিক গাড়ির ওপর ফেডারেল সরকারের আরোপিত ১০০ শতাংশ শুল্ক বহাল রাখার ব্যাপারে অনঢ় ফোর্ড। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে গত অক্টোবরে এই শুল্ক আরোপ করা হয়। স্থানীয় উৎপাদনের সুরক্ষার স্বার্থেই এই শুল্ক বলে সে সময় বলা হয়।

এমনকি গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী মার্ক কার্নির কাছে চিঠিও লেখেন প্রিমিয়ার। চিঠিতে প্রধানমন্ত্রীর প্রতি শুল্ক প্রত্যাহার না করার আহ্বান জানানো হয়। তার ভাষায়, শুল্ক প্রত্যাহার করা হলে অন্টারিওর এক লাখ ৫৭ হাজার চাকরি ঝুঁকিতে পড়বে।

চীন থেকে বৈদ্যুতিক গাড়ি আমদানিতে আরোপিত শুল্কের সিদ্ধান্ত পর্যালোচনা করছে কানাডা।

১৩ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চীন সফরকালে প্রধানমন্ত্রী কার্নি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। ২০১৭ সালের পর এটাই কোনো কানাডিয়ান প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর।

বৈদ্যুতিক গাড়ির ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা হলে কানাডিয়ান ক্যানোলার ওপর আরোপিত তার দেশের শুল্ক প্রত্যাহার হতে পারে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.