
দেশজুড়ে পেস্তা বাদাম ও পেস্তা বাদাম সমৃদ্ধ পণ্য প্রত্যাহারের আওতা বেড়েছে। সবমিলিয়ে এখন ৩৩৩টি পণ্য প্রত্যাহার করা হচ্ছে। এর মধ্যে নোভা স্কশিয়ার কোম্পানি পিচ বাই চকোলেটও রয়েছে।
চলমান সালমোনেলা সংক্রমণের কারণে এই প্রত্যাহার। সিএফআইএর তথ্য অনুযায়ী, কানাডাজুড়ে যেসব খুচরা বিক্রয় ও খাদ্য পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানে প্রত্যাহারকৃত পণ্য রয়েছে তার মধ্যে উল্লেখযোগ হলো গ্রোসারি ও কনভিনিয়েন্স স্টোর, বেকারি, চকোলেটিয়ার, আইসক্রিমার, হোটেল, রেস্তোরাঁ, প্রাতিষ্ঠানিক খাদ্য সেবা প্রদানকারী এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান, যারা উপাদান হিসেবে পেস্তা বাদাম ব্যবহার করে থাকে।
কানাডিয়ান ফুড ইন্সপেকশন এজেন্সির (সিএফআইএ) প্রত্যাহার নোটিশ অনুযায়ী, বৃহস্পতিবার যেসব পণ্য প্রত্যাহার করা হয়েছে সেগুলো অনলাইনে বিক্রি হয়েছে এবং দেশব্যাপী বিতরণ করা হয়েছে। প্রত্যাহারকৃত পিচ বাই চকোলেট পণ্যের মধ্যে রয়েছে দুবাই স্টাইল চকোলেট পিস্তাাচও অ্যান্ড কুনাফা বার, হারমনি বার, পিস সিকার, আওয়ার ক্যøাসিক বক্স, প্রাউডলি কানাডিয়ান,২৪ পুর দেওয়া ডার্ক চকোলেট, ২৪ পুর দেওয়া চকোলেট, ১৫ পুর দেওয়া আর্টিসান চকোলেট, ৩২ পুর দেওয়া আর্টিসান চকোলেট, দুইটি পুর দেওয়া চকোলেট।
বর্তমানে যে পেস্তা বাদাম প্রত্যাহার করা হয়েছে সেগুলো আমদানি করা হয়েছে ইরান থেকে। সালমোনেলার সংক্রমণ কমাতে সিএফআইএ কিছু সাময়িক পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে যেসব প্রতিষ্ঠান ইরান থেকে পেস্তা বাদাম সমৃদ্ধ পণ্য আমদানি করে এবং ইরানিয়ান পেস্তা বাদাম দিয়ে কানাডায় পণ্য প্রস্তুত করে তাদের লাইসেন্স সাময়িক স্থগিত ও লাইসেন্সের শর্ত হালনাগাদ করা। এ ছাড়া পেস্তা বাদাম কোথা থেকে এসেছে তা নিশ্চিত হওয়া না গেলে তা রান্না বা বেক না করার অনুরোধ জানানো হয়েছে। কারণ, তাপেও সালমোনেলার মৃত্যু নাও হতে পারে।

