
বড়দিনের বাকি আছে এক মাসেরও কম। এই অবস্থায় বছরের সবচেয়ে ব্যস্ত দিনগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন ক্রিসমাস ট্রি বিক্রেতারা।
কিছু অঞ্চলে আগাম তুষারপাত গ্রাহকের চাহিদা বাড়িয়ে দিতে পারে। এমনকি কিছু ট্রির দাম এ বছর গত বছরের চেয়ে বেশি। অন্টারিও এবং কুইবেকে অনলাইনে ক্রিসমাস ট্রি বিক্রি করেন ট্রিজি ইন্টারন্যাশনালের প্রধান ডেভিড থিবোল্ট।
তিনি বলেন, এখন পর্যন্ত যে চাহিদা তা প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। তার কোম্পানির বিক্রি গত বছরের তুলনায় ১৫ থেকে ২০ শতাংশ বেড়েছে। আগাম তুষারপাত এক্ষেত্রে ভূমিকা রেখেছে।
ড্রিসডেবল ট্রি ফারর্মার্ম লিমিটেডের প্রেসিডেন্ট ডগ ড্রিসডেল বলেন, নভেম্বরের শেষ সপ্তাহ এবং ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহ হচ্ছে বছরের সবচেয়ে ব্যস্ততম সপ্তাহ। যদিও উচ্চ ব্যয়ের কারণে এ বছর তার ব্যবসা প্রতিষ্ঠানকে দাম বাড়াতে হয়েছে। ২ শতাংশের মতো মূল্য বাড়িয়েছেন তারা।

