
গত তিনবারের সাফল্যের ধারাবাহিকতায় আবারো উদযাপিত হবে বিপুল আনন্দ ও উদ্দীপনায় হাকিম খান প্রেজেন্টস নিউ ইয়ার’স ইভ সেলিব্রেশন ২০২৬। আর এই লক্ষ্যে একটি কার্যকরী সদস্যদের নিয়ে গঠন করা হয়েছে অনুষ্ঠান নির্বাহী ও পরিচালনা কমিটি। এবারে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হবে ৩১ শে ডিসেম্বরের জাকজমকপূর্ণ আয়োজন এবং ইতিমধ্যেই টরন্টো শহর জুড়ে চলছে ব্যাপক উৎসাহ।
গত তিনবারের অভূতপূর্ব সাড়ার কারণে বিশাল পরিসরে আয়োজিত হতে যাচ্ছে ব্রাইটন কনভেনশন সেন্টারে। অনুষ্ঠানটিকে আকর্ষণীয় করে তুলতে বিরতিহীন নানা বিনোদনমূলক পর্ব থাকছে। উল্লেখ্য এই আয়োজনটিই প্রথম সম্পূর্ণ পরিবার ও বন্ধু বান্ধব নিয়ে উপভোগ করার জন্য পরিকল্পনা করা হয় যেখানে বাচ্চারা অগ্রাধিকার পায় পরিবারের সকলের সাথে আয়োজন উপভোগ করার জন্য। বাচ্চাদের জন্য থাকছে তাদের পছন্দসই খাবার ও লেজার রোবটের উপস্থিতি এবং বিশেষ একটি উপহার সম্বলিত ব্যাগ।
অনুষ্ঠানের আয়োজক রিয়ালটর হাকিম খান জানান বরাবরের মতো এ বছরেও তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন এবং এখন দ্রুত টিকেট শেষের পথে।
মুখরোচক সুস্বাদু খাবারের প্রতি যত্নবান বরাবর, এবারেও তার ব্যাতিক্রম নয়। আয়োজনে খাবারের এক অনন্য পরিবেশনা থাকছে যেখানে বিদেশী খাবারের পাশাপাশি মিড্ নাইট স্নাক্সে দেশীয় ঐতিহ্য রসোগোল্লাও বাদ যাচ্ছে না।
বিরতিহীন বিনোদনে থাকবে টরন্টোর জনপ্রিয় শিল্পীদের বাংলা গানের সমাহার , নয়ন জুড়ানো বাংলাদেশী শিল্পীদের নৃতায়োজন। আয়োজনটিকে মনোমুগ্ধকর করে তুলবার জন্য দৃষ্টিনন্দন ও শ্বাষরুধঃকর অ্যাক্রোব্যাটিক্স ও অন্যান্য চিত্তাকর্ষক খেলার মাধ্যমে দর্শকদের বিনোদন দেওয়া হবে । হলরুমের মাঝে ব্যাতিক্রমী এই পর্বটির পরিবেশনা সবার নজর কাড়বে বলে বিশ্বাস আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলের। আরো থাকছে আগুন নিয়ে একটি ব্যাতিক্রমী উপস্থাপন এবং ভায়োলিনের মায়াবী যাদুর মূর্ছনা। থাকছে আরো কিছু বিশেষ চমক যা অনুষ্ঠানের অতিথিদের নজর কাড়বে।
রাফেল ড্র -এর জন্য আলাদা করে টিকেট কিনতে হবেনা। হলরুমে প্রবেশের সময় টিকেটের একটি অংশই ব্যবহার হবে এই ক্ষেত্রে। রাফেল ড্র-এর পুরস্কার ঘোষণা শুরু হয়ে গেছে, বিস্তারিত জানতে চোখ রাখুন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
হাকিম খান প্রেজেন্টস নিউ ইয়ার’স ইভ সেলিব্রেশন -এর বর্ণাঢ্য আয়োজনটি বছরের অন্যতম একটি সেরা আয়োজন হবে বলেই বিশ্বাস আয়োজকের। আয়োজনটির পাওয়ারড বাই মর্টগেজ এ্যাডভাইজর অয়ন দেব, টাইটেল পার্টনার মোর্শেদ নিজাম সিপিএ এবং চীফ এ্যাডভাইজর হিসেবে থাকছেন ব্যারিস্টার শামীম আরা। পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাকিম খান বলেন তিনি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চান তাদের কারণ তারা পাশে আছেন বলেই এমন বৃহৎ পরিসরে বছরের শেষ সন্ধ্যাটি তিনি সাজাতে পারছেন।
অংশগ্রহণকারী অতিথিদের আগাম ধন্যবাদ জানিয়ে আয়োজক বলেন এবারের বছর শেষের সন্ধ্যাটি হবে স্মৃতিপটে মনে রাখার মতো, সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি অনুরোধ জানান যারা এই আয়োজনে অংশ নিতে চান খুব তাড়াতাড়ি তাদের আসনটি নিশ্চিত করতে কারণ আসন সংখ্যা নির্দিষ্ট।
যোগাযোগ করুন : হাকিম খান, ফোন :416-433-2000 । টিকেটের জন্য ই-ট্রান্সফার করুন: [email protected]

