Latest Posts

শিশু কন্যাকে বাঁচাতে গিয়ে সমুদ্রে ডুবে ক্যালগেরির এক বাবার মৃত্যু

- Advertisement -
নিজের শিশু কন্যাকে বাঁচাতে গিয়ে সমুদ্রে ডুবে মারা গেছেন ক্যালগেরির এক বাবা

নিজের শিশু কন্যাকে বাঁচাতে গিয়ে সমুদ্রে ডুবে মারা গেছেন ক্যালগেরির এক বাবা। ক্যালিফোর্নিয়ার পুলিশ বিষয়টি নিশ্চিত করে বলেছে, সমুদ্রের ঢেউ থেকে ওই শিশুটিকে রক্ষার চেষ্টা করছিলেন তিনি।

মন্টেরি কাউন্টি শেরিফের কার্যালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার গারাপাটা স্টেট বিচে এই ঘটনা ঘটে।

- Advertisement -

শিশুটিকে উদ্ধারের জন্য কর্মকর্তাদের সৈকতে ডাকা হয়। শেরিফের কার্যালয় থেকে বলা হয়েছে, ১৫ থেকে ২০ ফুট উঁচু ঢেউ তার পাঁচ বছরের শিশুকে ভাসিয়ে নেওয়ার পর ৩৯ বছর বয়সী ইউজি হু তাকে বাঁচানোর জন্য পানিতে নামেন। হু তার মেয়ের কাছে পৌঁছালে দুজনকেই প্রবল ঢেউ সমুদ্রের আরও গভীরে টেনে নিয়ে যায়। শিশুটির মা তাদেরকে সাহায্যের চেষ্টা করেন। কিন্তু তিনিও পানির মধ্যে চলে যান। শেষ পর্যন্ত অবশ্য তিনি তীরে উঠতে সক্ষম হন।

দায়িত্বরত না থাকা ক্যালিফোর্নিয়া স্টেট পার্কসের একজন কর্মকর্তাকে হুকে পানি থেকে তুলে আনতে একজন গুড সামারিটান সাহায্য করেন। এরপর তারা তাকে সিপিআর দেন। হু এবং শিশুটির মা উভয়কেই স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে হুকে মৃত ঘোষণা করা হয়।

কিছুটা হাইপোথার্মিয়া দেখা দিলেও মায়ের অবস্থা শেষ খবর পাওয়া পর্যন্ত স্থিতিশীল ছিল বলে জানিয়েছে পুলিশ। তাদের সঙ্গে থাকা দুই বছরের আরও একটি শিশুর কোনো ক্ষতি হয়নি।

ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, তারা একটি মরদেহ উদ্ধার করেছে এবং তা নিখোঁজ পাঁচ বছর বয়সী শিশুটির বর্ণনার সঙ্গে মিলে যায়। আনুষ্ঠানিকভাবে শনাক্তের জন্য মরদেহটি সিটি স্যালিনাসে আনা হবে।

শিশুটিকে উদ্ধারে শনিবার সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বড় ধরনের তল্লাশি অভিযান চালানো হয়। এই তল্লাশি এখন বন্ধ করা হয়েছে।

পরিবারটির একজন মুখপাত্র কঠিন এই সময়ে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন। এবং পরিবারটি এ নিয়ে প্রকাশ্যে কোনো বিবৃতি দিতে চায় না।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.