Latest Posts

দ্বিতীয় পর্বের জাতি গঠনের প্রকল্পের ঘোষণা আসছে

- Advertisement -
দ্বিতীয় পর্বের জাতি গঠন প্রকল্পের ঘোষণা বৃহস্পতিবার দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

দ্বিতীয় পর্বের জাতি গঠন প্রকল্পের ঘোষণা বৃহস্পতিবার দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ব্রিটিশ কলাম্বিয়ার প্রিন্স রুপার্টে এই ঘোষণা দেওয়া হবে বলে সোমবার জানান তিনি।

নিউ ব্রান্সইকের প্রিমিয়ার সুজান হল্টের সঙ্গে বৈঠক শেষে ফ্রেডেরিক্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন কার্নি। প্রথম ধাপে নিউ ব্রান্সউইকের কোনো প্রকল্প না থাকায় কিছু প্রাদেশিক কর্মকর্তার উদ্বেগের বিষয়ে প্রশ্ন করা হলে কার্নি বলেন, আমরা বড় ধরনের কৌশল নিয়েছি, সারা দেশের প্রদেশগুলো যার ফলাফল পাবে।

- Advertisement -

তিনি আরও বলেন, নিউ ব্রান্সউইক এর অংশ। তবে এর অর্থ বৃহস্পতিবারের ঘোষণায় নিউ ব্রান্সউইকের কোনো প্রকল্প স্থান পাওয়া কিনা তা স্পষ্ট করেননি তিনি।

কার্নি বলেন, প্রদেশের সঙ্গে আমাদের একাধিক আলোচনা হয়েছে। শর্ত পূরণ করে এমন বৃহৎ প্রকল্প নিয়ে প্রিমিয়ারের সঙ্গে আমার একাধিক আলোচনা হয়েছে।

ট্রান্স মাউন্টেন কর্পোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও পরিচালনা পর্ষদের চেয়ার ডন ফারেলের নেতৃত্বাধীন মেজর প্রজেক্টস অফিস (এমপিও) গত আগস্টে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এর উদ্দেশ্য সুপারিশকৃত প্রকল্পগুলোর অনুমোদন সহজ ও ফাস্ট-ট্র্যাক করা। সেই সঙ্গে বিবেচনাধীন প্রকল্পগুলোর অধিকতর উন্নয়নে সহায়তা করা।

এমপিও প্রতিষ্ঠিত হয়েছে লিবারেলদের আনা বিল্ডিং কানাডা অ্যাক্ট নামে পরিচিত বিল সি-এর অধীনে। বিলটির লক্ষ্য হচ্ছে জাতীয় স্বার্থে বৃহৎ প্রকল্পগুলো অনুমোদনে সরকারকে আরও বেশি ক্ষমতা দেওয়া। গত জুনে বিল সি-৫ পাস হয়।

প্রথম ধাপের বৃহৎ প্রকল্পের ঘোষণা দেওয়া হয় সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে। সাস্কেচুয়ানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সম্প্রসারণ প্রকল্প, একটি পরমাণু প্রকল্প, একটি কনটেইনার টার্মিনাল প্রকল্প এবং ব্রিটিশ কলাম্বিয়ায় একটি খনি সম্প্রসারণ প্রকল্প এতে অন্তর্ভুক্ত করা হয়।

সোমবার বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হল্ট কার্নির সঙ্গে তার বৈঠককে ফলপ্রসূ বলে অভিহিত করেন। বৃহস্পতিবারের ঘোষণায় নিউ ব্রান্সউইকের যেসব প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে তা শুধুই আগে অনুমোদিত উইন্ড ওয়েস্ট আটলান্টিক এনার্জি প্রকল্পের সম্প্রসারণ বা আন্তঃসংযোগ কিনা প্রশ্ন করা হলে হল্ট বলেন, আমি ঘোষণা আগেভাগে ফাস করতে চাই না। কিন্তু একাধিক প্রকল্প নিয়ে আমরা কঠোর পরিশ্রম করছি এবং ঘোষণা সম্প্রসারণ বা আন্তঃসংযোগমূলক হবে না। এটা হবে ভিন্ন প্রকল্প, যা নিয়ে আমরা কাজ করছি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.