Latest Posts

ফ্রাঙ্ক স্ট্রোনাকের চ্যালেঞ্জ আদালতে খারিজ

- Advertisement -
পিল রিজিয়নাল পুলিশ অন্টারিওজুড়ে ১৩টি অভিযোগ সংক্রান্ত ১৮ কাউন্ট অভিযোগ দায়ের করেছে তার বিরুদ্ধে

বিলিয়নেয়ার ব্যবসায়ী ফ্রাঙ্ক স্ট্রোনাকের বিরুদ্ধে টরন্টোতে যৌন হয়রানি মামলায় যে ডজনখানেক অভিযোগ আনা হয়েছে তার একটির বিচার বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন অন্টারিওর একজন বিচারক। ৯৩ বছর বয়সী স্ট্রোনাকের ১২টি অভিযোগে বিচারের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। এপ্রিলে এই মামলার প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয়। কয়েক দশক আগের ঘটনায় তার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে।

একটি অভিযোগের বিরুদ্ধে তার আইনজীবীরা চ্যালেঞ্জ করেছেন। কিন্তু বাদিপক্ষের আইনজীবী ও ক্রাউন যুক্তি উপস্থাপনের পর সোমবার তা খারিজ হয়ে যায়। বিচারপূর্ব আরও প্রস্তাবের ওপর এ মাসে শুনানি হওয়ার কথা রয়েছে। একক বিচারকের বেঞ্চে এই মামলার বিচার আগামী ফেব্রুয়ারিতে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

- Advertisement -

২০২৬ সালের শেষ দিকে অন্টারিওর নিউমার্কেটে আরেকটি মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন স্ট্রোনাক। কারণ, গত বছর মামলাটি দুই ভাগে বিভক্ত করে বিচারের সিদ্ধান্ত হয়। যদিও স্ট্রোনাক তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

স্ট্রোনাক ১৯৫০ এর দশকে অটো পার্টস জায়ান্ট মাগনা প্রতিষ্ঠা করেন। পিল রিজিয়নাল পুলিশ অন্টারিওজুড়ে ১৩টি অভিযোগ সংক্রান্ত ১৮ কাউন্ট অভিযোগ দায়ের করেছে তার বিরুদ্ধে। এর মধ্যে রয়েছে যৌন হয়রানি ও অসৌজন্যমূলক আক্রমণ। তবে নিষেধাজ্ঞা থাকায় কোনো অভিযোগকারীরই নাম প্রকাশ করা হয়নি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.