
গ্রিনহাউস গ্যাস নির্গমণের লক্ষ্যমাত্রা নির্ধারণ ও জলবায়ু পরিকল্পনা হালনাগাদ করার বাধ্যবাধকতা বাতিলের উদ্যোগ নিয়েছে অন্টারিও সরকার। অর্থাৎ, বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে লড়াইয়ের উদ্যোগ নিয়ে সরকারকে জবাবদিহিতার আওতায় আনার ব্যবস্থা থেকে সরে আসছে তারা।
২০১৮ সালের ক্যাপ অ্যান্ড ট্রেড ক্যানসেলেশন অ্যাক্টের অংশবিশেষ বাতিলের পরিকল্পনার বৃহস্পতিবারের ফল ইকোনমিক আপডেট শেষে অবসান ঘটানো হয়। সরকারের লক্ষ্য হচ্ছে, প্রদেশের গ্রিনহাউস গ্যাস নিঃসরণ লক্ষ্যমাত্রা নির্ধারণ, জলবায়ু পরিকল্পনা প্রস্তুত এবং অগ্রগতি প্রতিবেদন ইস্যুর বাধ্যবাধকতার ধারাগুলো বাদ দেওয়া।
সরকার তাদের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ব্যবধানে গ্রিনহাউস গ্যাস নির্গমন লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে বলে অডিটর জেনারেলের প্রতিবেদনে উঠে আসার কয়েক সপ্তাহ পর এই উদ্যোগ নেওয়া হলো। কয়েক সপ্তাহ পর এর আইনজীবীদের পরিকল্পনার পক্ষে আদালতে যুক্তি তুলে ধরার সময় নির্ধারিত রয়েছে।
অর্থমন্ত্রী পিটার বেথলেনফালভি বলেন, সরকার গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস অব্যাহত রাখবে। আমরা নিস্কিৃতি নিচ্ছি না। এবং আমরা লক্ষ্যমাত্রার চেয়ে অর্জনের ওপর বেশি গুরুত্ব দিতে যাচ্ছি।
জলবায়ু নিয়ে কাজ করা সাতজন তরুণ প্রদেশের বিদ্যমান জলবায়ু পরিকল্পনাকে চ্যালেঞ্জ করেছেন তাদের একজন আইনজীবী বলেন, বর্তমান অবস্থায় এটা স্পষ্ট যে, প্রিমিয়ার ডগ ফোর্ডের সরকার জলবায়ু পরিবর্তনের লড়াই থেকৈ আরও সরে আসছে।
ফ্রেজার থম্পসন বলেন, বৃহস্পতিবারের প্রস্তাব গ্রুপের সাংবিধানিক মামলায় পরিবর্তন আনবে বলে তিনি বিশ^াস করেন না। আগামী মাসে মামলাটি বিচারকের কাছে যাওয়ার কথা রয়েছে।
ইকোজাস্টিসের এই আইনজীবী বলেন, সরকার বিপজ্জনকভাবে জলবায়ু সংকটে ইন্ধন দিচ্ছে। আমরা জানি যে, জলবায়ু সংকট চার্টার সুরক্ষিত আমাদের অধিকারকে নজিরবিহীনভাবে হুমকির কারণ হয়ে দাঁড়াবে।

