Latest Posts

৫০ কোটি ডলারের সরকারি ঋণ পাচ্ছে অ্যালগোমা স্টিল

- Advertisement -
অন্টারিওভিত্তিক অ্যালগোমা স্টিল গ্রুপ কর্পোরেশন ফেডারেল ও প্রাদেশিক সরকারের কাছ থেকে ৫০ কোটি ডলার ঋণ সহায়তা পেতে যাচ্ছে

অন্টারিওভিত্তিক অ্যালগোমা স্টিল গ্রুপ কর্পোরেশন ফেডারেল ও প্রাদেশিক সরকারের কাছ থেকে ৫০ কোটি ডলার ঋণ সহায়তা পেতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের শুল্কের কারণে যে ক্ষতি তার সঙ্গে খাপ খাইয়ে নিতে এই অর্থ ব্যয় করা হবে।

অটোয়ার ৪০ কোটি ডলার আর্থিক সহায়তা আসবে লার্জ এন্টারপ্রাইজ ট্যারিফ লোন প্রোগ্রামের মাধ্যমে। অন্টারিও সরকারও অন্টারিওর সল্ট সেন্ট মেরিভিত্তিক কোম্পানিটেক ১০ কোটি ডলার জোগান দিচ্ছে।

- Advertisement -

ফেডারেল সরকার এক বিবৃতিতে বলেছে, ইস্পাত খাতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব ব্যাপক।

শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলোর সহায়তায় গত মার্চে এক হাজার কোটি ডলারের আর্থিক কর্মসূচি হাতে নিয়েছে অটোয়া। এরই অংশ হিসেবে অ্যালগোমা স্টিলকে দেওয়া এই আর্থিক সহায়তা কোম্পানিটিকে তার কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা করবে। সেই সঙ্গে এমন ব্যবসায় মডেলে যেতে সাহায্য করবে, যা যুক্তরাষ্ট্রের ওপর অতোটা নির্ভরশীল নয়।

অ্যাপলগোমার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল গার্সিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইস্পাত আমদানির ওপর ৫০ শতাংশ শুল্কের কারণে আমেরিকার বাজার তাদের জন্য কার্যত বন্ধ হয়ে গেছে।

এটা অ্যালগোমার কিছু পরিচালন কার্যক্রম অটেকসই হয়ে পড়েছে এবং কোম্পানিটিকে ইলেক্ট্রিক আর্ক ফার্নেস ইস্পাত পণ্য উৎপাদনের দিকে যেতে বাধ্য করছে। এই রূপান্তর সম্পন্ন করতে অ্যালগোমার খরচ হবে প্রায় ৯৮ কোটি ৭০ লাখ ডলার। এই রূপান্তরের মধ্য দিয়ে অ্যালগোমা এমন ইস্পাত পণ্য বেশি উৎপাদন করবে যেগুলো কানাডিয়ান শিল্পের জন্য প্রয়োজন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.