
ইম্পেরিয়াল অয়েল ২০২৭ সালের মধ্যে ২০ শতাংশ কর্মী কমানোর পরিকল্পনা করছে। পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে তারা।
এর ফলে প্রায় এক হাজার কর্মী চাকরি হারাবেন। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসাবে কোম্পানিটির কর্মী সংখ্যা ৫ হাজার ১০০। এলএসইজি ডেটা অ্যান্ড অ্যানালাইটিকসের তথ্যে এমনটাই জানা গেছে।
ক্যালগেরিভিত্তিক ইম্পেরিয়াল অয়েল বলেছে, এই পরিবর্তনের মধ্য দিয়ে ২০২৮ সালের মধ্যে বার্ষিক ১৫ কোটি ডলার ব্যয় কমানোর লক্ষ্য রয়েছে তাদের।
কোম্পানিটি বলেছে, চলতি বছরের জন্য কর্পোরেট গাইডেন্স অপরিবর্তিত থাকবে এবং মধ্যমেয়াদি উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণের জন্য তারা ভালো অবস্থানে রয়েছে।
আগস্টে ইম্পেরিয়াল জানিয়েছিল, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে রাজস্ব ও অন্যান্য বাবদ তাদের মোট আয় হয়েছিল ১১২ কোটি ৩০ লাখ ডলার। আগের বছরের একই প্রান্তিকে এর পরিমাণ ছিল যেখানে ১৩৩ কোটি ৮০ লাখ ডলার।

