Latest Posts

সড়কে চালকের অর্ধেকই নারী

- Advertisement -
সড়কে গাড়ি চালকদের ৫০ শতাংশ নারী এবং সিংহভাগ গাড়ি ক্রয়ের ক্ষেত্রে তারাই সিদ্ধান্ত নিয়ে থাকেন

সড়কে গাড়ি চালকদের ৫০ শতাংশ নারী এবং সিংহভাগ গাড়ি ক্রয়ের ক্ষেত্রে তারাই সিদ্ধান্ত নিয়ে থাকেন। অথচ তারাই যখন স্টিয়ারিংয়ের পেছনে বসেন তখন তাদের পার্স রাখার কোনো জায়গা থাকে না।

অটোফোরকাস্ট সল্যুশন্সের অটো শিল্প বিশ্লেষক স্যাম ফিওরানি বলেন, পুরুষ প্রভাবিত ডিজাইনাররা বিষয়টিকে অগ্রাধিকার দেন না।

- Advertisement -

বিষয়টির প্রমাণ মেলে সাস্কেচুয়ানের সুইফট কারেন্টের পেগি ওরেলের ক্ষেত্রে। ৪০ বছরের চালকের জীবনে তার পার্সটি কোথায় রাখবেন তা নিয়ে বহুবার তাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে। যাত্রীদের আসনটি যখন খালি থাকে না তখন চালকের পাশের দরজা এবং বাম পায়ের মাঝখানে পার্সটি রাখার চেষ্টা করেন তিনি।

তবে বৈদ্যুতিক গাড়ির আবির্ভাভ পার্স, ল্যাপটপ ব্যাগ এবং অন্যান্য সামগ্রী রাখার ভালো বন্দোবস্তের একটি সুযোগ এনে দিয়েছে। ছোট মোটর এবং ট্রান্সমিশন টানেল না থাকায় ডিজাইনারদের সামনে স্টোরেজ বাড়ানোর একটি সুযোগ তৈরি করেছে। বিশেষ করে ভোক্তারা যদি সেটা চান।
যদিও নারী কার ডিজাইনাররা গাড়ির নকশায় উল্লেখযোগ্য অবদান রেখেছে, তা সত্ত্বেও অধিকাংশ কার ডিজাইনার পুরুষ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.