Latest Posts

শিশু পর্ণগ্রাফির এক বছরের বাধ্যতামূলক সাজা অসাংবিধানিক

- Advertisement -
কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভর তার দল সরকার গঠন করলে ন্যাক্কারজনক এই রায়কে বাতিল করতে নটউইথস্ট্যান্ডিং ক্লজ প্রয়োগের ইঙ্গিত দিয়েছেন

শিশু পর্ণগ্রাফিতে প্রবেশ করা বা রাখার শাস্তি হিসেবে এক বছরের যে বাধ্যতামূলক সাজা তাকে অসাংবিধানিক বলে রায় দিয়েছে কানাডার সুপ্রিম কোর্ট। শুক্রবার এই রায় দেওয়া হয়।

৫-৪ সিদ্ধান্তে কানাডার সর্বোচ্চ আদালত বলেছে, যদিও এই সাজা শিশু পর্ণগ্রাফির নিন্দা এবং এ থেকে বিরত থাকতে অবদান রাখছে, একইসঙ্গে তা কারাদ- বাইরে প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য শাস্তি প্রদানে বিচারকদের নিবৃত রাখছে।

- Advertisement -

কনজার্ভেটিভ রাজনীতিকরা ত্বরিৎ এই রায়ের নিন্দা জানিয়েছেন। আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েলে স্মিথ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই রায়কে হতাশাজনক উল্লেখ করে একে বাতিল করতে ফেডারেল সরকারের প্রতি সংবিধানের নটউইথস্ট্যান্ডিং ক্লজ প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভর তার দল সরকার গঠন করলে ন্যাক্কারজনক এই রায়কে বাতিল করতে নটউইথস্ট্যান্ডিং ক্লজ প্রয়োগের ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি শিশু যৌন নিপীড়নের সামগ্রী রাখার বাধ্যতামূলক ন্যুনতম সাজা ফিরিয়ে আনার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
কনজার্ভেটিভ এমপি ও দলের বিচার বিভাগ সংক্রান্ত ক্রিটিক ল্যারি ব্রুক বলেছেন, এই সিদ্ধান্ত ভুক্তভোগীদের প্রতি নির্দয় অপমান।

সুপ্রিম কোর্টের এই রায় কুইবেক কোর্ট অব আপিলের রুলিংকে স্বীকৃতি দিয়েছে। কুইবেক কোর্ট অব আপিল তাদের রুলিংয়ে বলেছে, চার্টারে নির্দয় ও অস্বাভাবিক শাস্তির বিরুদ্ধে যে সুরক্ষা দেওয়া আছে বাধ্যতামূলক ন্যুনতম সাজা তার লঙ্ঘন। শিশু পর্ণগ্রাফির ঘটনায় দোষী দুই ব্যক্তির মামলার পরিপ্রেক্ষিতে কোর্ট আপিল এই সিদ্ধান্ত জানায়। ক্রাউন ও কুইবেকের অ্যাটর্নি জেনারেল এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন, জানুয়ারিতে যার ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.