Latest Posts

নতুন দুই সরকারি প্রতিষ্ঠানে বড় বেতনে সিইও নিয়োগ কার্নির

- Advertisement -

 

কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভর এই সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে গুজম্যানের নিয়োগের সমালোচনা করেছেন

উচ্চ বেতনে সরকারের নতুন দুই প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের পক্ষে নিজের অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এই দুই সিইওর বার্ষিক বেতন তার নিজের বেতনের চেয়েও বেশি।

- Advertisement -

নতুন দুই নিয়োগের সমালোচনা করেছে ফেডারেল কনজার্ভেটিভ পার্টি। ফেডারেল সরকার যখন কিছু পরিচালন ব্যয় কমিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে তখন এই নিয়োগের ঘোষণা দেওয়া হলো।

নতুন প্রতিরক্ষা ক্রয় কার্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডগলাস গুজম্যানকে। আর নতুন মেজর প্রজেক্টস অফিসের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ডন ফারেল। উভয়েরই বেতন ধরা হয়েছে বার্ষিক ৫ লাখ ৭৭ হাজার ডলার। তবে এই বেতনের মধ্যে প্রণোদনা অন্তর্ভুক্ত করা হয়নি।

কার্নি বলেন, নতুন দুই প্রতিষ্ঠানে তাদের দায়িত্ব হবে অনেক। আমলাতান্ত্রিক অনুমোদন দ্রুত করতে কার্নির সরকার এই বছর প্রতিষ্ঠান দুটি গঠন করেছে। ফারেলকে এমনভাবে প্রকল্প তৈরি করতে হবে, যাতে করে দ্রুততম সময়ে সেগুলো বাস্তবায়ন হয়। সেই সঙ্গে দেশে অর্থনৈতিক কর্মকা- ব্যাপকভাবে বৃদ্ধি পায়। গুজম্যান আমাদের প্রতিরক্ষা ও প্রতিরক্ষা সংক্রান্ত শিল্পের উন্নয়নে সাহায্য করবেন। এজন্য নেতৃত্ব প্রয়োজন, যিনি জানেন কীভাবে এটা করতে হবে। আমাদের সেরা মানুষটা দরকার।

এদিকে কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভর এই সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে গুজম্যানের নিয়োগের সমালোচনা করেছেন। এর আগে গুজম্যান রয়্যাল ব্যাংক অব কানাডা এবং গোল্ডম্যান স্যাকসের শীর্ষ পদে কাজ করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে পয়লিয়েভর বলেন, কার্নি আমলাতন্ত্র সম্প্রসারিত করছেন এবং ব্যাংকারদের করদাতাদের বড় অংকের অর্থ তুলে দিচ্ছেন।

কানাডার প্রধানমন্ত্রীর বার্ষিক বেতন প্রায় ৪ লাখ ২০ হাজার ডলার। মন্ত্রী ও সেক্রেটারি অব স্টেটরা বেতন পান বছরে ৩ লাখ ৯ হাজার ৭০০ ডলার। লাইব্রেরি অব পার্লামেন্টে প্রকাশিত তথ্যে এমনটাই জানা গেছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.