Latest Posts

হাউইটের অর্থনীতিতে নোবেল জয়

- Advertisement -
কানাডিয়ান অর্থনীতিবিদ পিটার হাউইট

এ বছর অর্থনীতিতে যে তিনজন গবেষক নোবেল পুরস্কার জিতেছেন কানাডিয়ান অর্থনীতিবিদ পিটার হাউইট তাদের অন্যতম। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সে সোমবার উদ্ভাবনীচালিত অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাখ্যা হাজির করার কারণে ডাচ বংশোদ্ভুত জোয়েল মোকির, ফ্রেঞ্চ ফিলিপিনো আঘিয়নের সঙ্গে হাউইট এ বছর নোবেল পুরস্কার পাচ্ছেন।

সোমবার সকালে হাউইটের স্থানীয় মিডিয়াকে বলেন, তিনি উল্লসিত। সারাজীবনের স্বপ্ন বাস্তবে রূপ পেল।

- Advertisement -

হাউইট বলেন, পুরস্কারের বিষয়টি তিনি সুইডেনের একজন সাংবাদিকের কাছ থেকে জেনেছেন। ভোরে তিনি আমার স্ত্রীর ফোনে কল দিয়েছিলেন। নোবেল কমিটি তার সঙ্গে যোগাযোগ করারও আগে সুইডিশ ওই সাংবাদিকের সঙ্গে তাদের কথা হয়। নোবেল কমিটির কাছ থেকে যতক্ষণে আনুষ্ঠানিকভাবে খবরটি এসেছে তার আগেই তিনি পুরস্কারের বিষয়টি জেনে গেছেন।

হাউইট বলেন, খবরটি শোনার পর তার দিন শুরু হয় একেবারে ভিন্নভাবে। ফোনকলের উত্তর দিয়েই দিনটি কেটেছে আমার। এটা হতে পারে সেই সম্ভাবনায় আমাদের ফ্রিজে কোনো শ্যাম্পেইন রাখা ছিল না।

৭৯ বছর বয়সী হাউইট অর্থনীতিতে ব্যাচেলর ডিগ্রি নেন মন্ট্রিয়লের ম্যাকগ্রিন ইউনিভার্সিটি থেকে। মাস্টারস ডিগ্রি সম্পন্ন করেন অন্টারিওর লন্ডনে ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে। রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটির সামাজিক বিজ্ঞানের অধ্যাপক তিনি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.