Latest Posts

টরন্টোতে জমজমাট ইসবা ২০২৫

- Advertisement -
গত ১১ অক্টোবর টরন্টোতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দেশী টেলিভিশন আয়োজিত গুণীজন সম্মাননা অনুষ্ঠান ISBAA 2025, “প্রণতি”

অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ১১ অক্টোবর টরন্টোতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দেশী টেলিভিশন আয়োজিত গুণীজন সম্মাননা অনুষ্ঠান ISBAA 2025, “প্রণতি”। কানায় কানায় পূর্ণ হলভরা দর্শকের করতালিতে টরন্টো প্যাভিলিয়নের মঞ্চে সম্মাননা স্মারক গ্রহণ করলেন বাংলাভাষী গুণীজন ও সুধীজন। সেইসাথে মঞ্চমাতানো শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বগুলিও হয়ে উঠে মনোগ্রাহী।

এবারে সাহিত্য শাখায় সম্মাননা পেলেন ডায়াস্পরিক সাহিত্যিক রূমানা চৌধুরী, শিল্পকলা শাখায় সম্মাননা স্মারক গ্রহণ করলেন কণ্ঠশিল্পী মহিতোষ তালুকদার তাপস, এস আই টুটুল, নৃত্যশিল্পী অরুণা হায়দার ও বিপ্লব কর। সমাজকল্যাণ শাখায় সম্মাননা পেলেন টরন্টো থেকে শেখ এস আহমেদ সাদী এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। পেশাগত অর্জন সম্মাননায় ভূষিত হলেন তামারা আবেদ(আড়ং, বাংলাদেশ), এবং টরন্টো থেকে জয়দেব সরকার, মেহেদী হোসেন ও মীর জুয়েল। সবশেষে দেশপ্রেম সম্মাননা পেলেন বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক।

- Advertisement -

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমা জাহিদ এমপি এবং ডলি বেগম এমপিপি।

অনুষ্ঠানের শুরুতেই বাংলা সাহিত্যের শুদ্ধতম কবি জীবনানন্দ দাশের স্মরণে ‘উচ্চারণ’ আবৃত্তি সংগঠন পরিবেশন করে তাদের পর্ব “আবার আসিব ফিরে”। সুকন্যা নৃত্যাঙ্গন ও নৃত্যকলা কেন্দ্রের পরিবেশনা ছিল নজরকাড়া। বাংলাদেশের তাঁতশিল্পের উপর ফ্যাশন শো ছিল ভিন্নধর্মী।

দীর্ঘ চার ঘন্টাব্যাপী দারুন উপভোগ্য এই আয়োজনে মহিতোষ তালুকদার তাপসের নেতৃত্বে শতবর্ষের বাংলা গান এবং এস এই টুটুলের কন্ঠে সত্তর দশকের পপগুরু আজম খানের গানে দর্শক হয়ে উঠে নস্টালজিক আর মাতোয়ারা। যন্ত্রসংগীতে ছিলেন মেহেদী ফারুক, আবীর দাশ, সৌরভ ধ্রুব, জ্যাকব থমাস ও রনি পালমার।

গুণীজন সম্মাননা প্রদানের সফল এই আয়োজনে উপস্থাপনায় ছিলেন প্রিয়দর্শিনী অজন্তা চৌধুরী ও আরিয়ান হক। ক্রিয়েটিভ পার্টনার হিসেবে সহযোগিতায় ছিল ওয়াইসিপি।

টরন্টোর সাংষ্কৃতিক অঙ্গনে অভিজ্ঞ আয়োজক জুটি ড. মনজুর-ই-খোদা ও অধ্যাপক ইলোরা আমিন আবারো টরন্টোবাসীকে উপহার দিলেন বহুদিন মনে রাখার মতো শৈল্পিক, সৃজনশীল ও রুচিশীল একটি মঞ্চ আয়োজন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.