
বাধ্যতামূলক নিয়ন্ত্রণ আরোপ করার পর ডার্টমাউথ এলাকায় পানির ব্যবহার ৫ শতাংশ হ্রাস পেয়েছে বলে জানিয়েছে হ্যালিফ্যাক্স ওয়াটার। পানি সংরক্ষণে এই ব্যবস্থা চালু থাকবে বলেও জানিয়েছে তারা। দুই সপ্তাহ আগে এই নিয়ন্ত্রণ কার্যকর করা হয়।
১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিধিনিষেধের আওতায় রয়েছে লেক মেজর ওয়াটার সাপ্লাইয়ের সুবিধাভোগীরা। ডার্টমাউথ, কোল হারবার, নর্থ প্রেস্টন এবং ইস্টার্ন প্যাসেজ এলাকাও এর আওতায় পড়ে।
হ্যালিফ্যাক্স ওয়াটারের একজন মুখপাত্র বলেন, পানির ব্যহার ৫ শতাংশ হ্রাসের বিষয়টি বেশ উৎসাহব্যঞ্জক এবং চাপ প্রশমনে গ্রাহকদের যেকোনো উদ্যোগকেই প্রশংসার চোখে দেখে থাকে পরিষেবা প্রতিষ্ঠানটি।
হ্যালিফ্যাক্স ওয়াটার স্বঃপ্রণোদিত পানি সংরক্ষণ বিধিনিষেধ আরোপ করেছিল ৫ আগস্ট। কিন্তু তাতে পানি ব্যবহার হ্রাসের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এমনকি প্রদেশে উল্লেখযোগ্য কোনো বৃষ্টিও হয়নি। শুল্ক আবহাওয়া পিছু ছাড়ছে না। বনভূমিতে বৃষ্টি হচ্ছে সামান্য। এ কারণেই প্রথম পর্যায়ে গৃহীত এই পদক্ষেপ পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
বিধিনিষেধের আওতায় লনে পানি দেওয়া, গাড়ি ধোওয়া, পুল ভর্তি করা এবং গল্প কোর্সে পানি দেওয়া নিষিদ্ধ। এর লঙ্গন হলে শাস্তি হিসেবে সতর্ক করা, জরিমানা করা এমনকি সেবা বন্ধ রাখার বিধানও রয়েছে। পোকোক লেক সাপ্লাইয়ের আওতায় থাকা বাসিন্দাদের জন্য স্বেচ্ছায় পানি সংরক্ষণের বিধান চালু রয়েছে।

