Latest Posts

বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিন বন্ধ করছে কুইবেকও

- Advertisement -
আসছে ফল থেকে কুইবেকের সাধারণ জনগণের জন্য বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার সুযোগ আর থাকছে না

আসছে ফল থেকে কুইবেকের সাধারণ জনগণের জন্য বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার সুযোগ আর থাকছে না। প্রদেশের স্বাস্থ্য বিভাগ বুধবার নীতি পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। আলবার্টার পর কুইবেক হচ্ছে দ্বিতীয় প্রদেশ যারা বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিন সেবার ইতি টানছে।

সুনির্দিষ্ট কিছু গ্রুপ এখনো ভর্তুকিপ্রাপ্ত কোভিড-১৯ ভ্যাকসিন পাবেন। তাদের মধ্যে আছেন দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যায় ভোগা, ৬৫ বছর ও তার বেশি বয়সী এবং স্বাস্থ্যসেবা কর্মী।

- Advertisement -

বিভাগটি বলেছে, অধিকাংশ মানুষ এরই মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এবং স্বাস্থ্যবান প্রাপ্তবয়স্কদের কোভিড-১৯ এর বিরুদ্ধে সুরক্ষার জন্য ভ্যাকসিনেশনকে আর অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন নেই।
কুইবেকের অ্যাসোসিয়েশন অব ওনার-ফার্মাসিস্টসের তথ্য অনুযায়ী, এক ডোজ ভ্যাকসিনের জন্য খরচ হয় ১৫০ থেকে ১৮০ ডলার।

আলবার্টা একই ধরনের পরিকল্পনা ঘোষণা করে গত জুনে। কোভিড-১৯ ভ্যাকসিন ক্রয়ের দায়িত্ব ফেডারেল সরকার প্রদেশগুলোর ওপর দেওয়ার পর এই সিদ্ধান্ত নেয় আলবার্টা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.