Latest Posts

২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন কারনি

- Advertisement -

ব্যাংক অব কানাডার সাবেক গভর্নর মার্ক কারনি কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শুক্রবার সকালে রিডো হলে গভর্নর জেনারেল মেরি সিমন শপথ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বর্তমান ও সাবেক রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিতে ঠাসা একটি কক্ষে শপথ পাঠ করেন কারনি।

- Advertisement -

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উত্তরসূরী হিসেবে ফেডারেল নেতৃত্বের প্রতিযোগিতায় রোববার সহজ জয় পান কারনি। এদিন সকালে গভর্নর জেনারেল মেরি সিমনের কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন ট্রুডো।

শপথ বইয়ে স্বাক্ষরের পর কারনি তার নতুন মন্ত্রিসভার শপথে যোগ দেন। শুক্রবার বেলা ২টার দিকে মন্ত্রিসভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী মার্ক কারনি।

২৪ সদস্যবিশিষ্ট কারনির মন্ত্রিসভা ট্রুডোর মন্ত্রিসভার চেয়ে অনেক ছোট। ট্রুডোর মন্ত্রিসভার আকার হতো সাধারণত ৩০ থেকে ৪০ জনের। সর্বশেষ সবচেয়ে ছোট মন্ত্রিসভা ছিল লুইস সেন্ট-লরেন্টের মন্ত্রিসভা। ১৯৬৫ সালে গঠিত তার মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন মাত্র ১৯ জন। প্রথম যে প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় ৩০ জনের বেশি মন্ত্রী স্থান পান তিনি হলেন পিয়েরে ট্রুডো। ১৯৭০ সালে এই মন্ত্রিসভা গঠন করেছিলেন তিনি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.