Latest Posts

মার্কিন ইলেক্ট্রনিকস ও ক্রীড়া সামগ্রীর ওপর কানাডার পাল্টা শুল্ক

- Advertisement -
মার্কিন পণ্যের ওপর কানাডার প্রতিশোধমূলক শুল্ক আরোপের ফলে বহু ভোক্তা পণ্যের দাম ২৫ শতাংশ পর্যন্ত বাড়বে

মার্কিন পণ্যের ওপর কানাডার প্রতিশোধমূলক শুল্ক আরোপের ফলে বহু ভোক্তা পণ্যের দাম ২৫ শতাংশ পর্যন্ত বাড়বে। এর মধ্যে কিচেন সিঙ্কও রয়েছে।

শুল্কে সমতা আনতে ২ হাজার ৯৮০ কোটি ডলারের মার্কিন পণ্যের ওপর কানাডার প্রতিশোধমূলক শুল্ক এরই মধ্যে কার্যকর হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপের পাল্টা পদক্ষেপ হিসেবে প্রতিশোধমূলক এই শুল্ক আরোপ করেছে কানাডা।

- Advertisement -

কানাডার পাল্টা শুল্কের যে তালিকা তাতে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে আমেরিকান ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের শিল্প সামগ্রী। এ মাসের শেষ দিকে ১৫ হাজার ৫০০ কোটি ডলারের পণ্য পাল্টা শুল্কের প্যাকেজের আওতায় আসতে পারে।

এই পাল্টা শুল্কের প্রভাব কেবলমাত্র ইঙ্গট এবং ইস্পাতের ওপর পড়ছে না। অনেক সাধারণ গৃহ সামগ্রীও আছে এই শুল্ক তালিকায়। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কিচেনওয়্যার। সেটা কফির কাপ ও স্টিল উল স্কাউরিং পাড থেকে শুরু করে স্টোভ ও অন্যান্য বড় অ্যাপ্লায়েন্স। ওভেন এবং ওভেনের যন্ত্রাংশও আছে এই তালিকায়।

পাল্টা শুল্কের প্রবাব পড়েছ স্মার্টফোনের ওপরও। পাশাপাশি প্রভাব পড়ছে ভিডিও গেম কনসোল এবং হেডফোনসহ অডিও সামগ্রী।

কানাডিয়ান লেভির লক্ষ্য হচ্ছে টুল ও হার্ডওয়্যার যেমন করাত, শাবল ও হাতুড়ি। অর্থাৎ, ড্রিলিংয়ের কাজে ব্যবহৃত সব শিল্প সামগ্রী। পাশাপাশি স্ক্রুও রয়েছে এর মধ্যে।

গল্ফ ক্লাব ও বল, ওয়াটার-স্কি, বিচ বল ও টেনিস র‌্যাকেটের মতো আমেরিকায় তৈরি ক্রীড়া সামগ্রীও রয়েছে এর আওতায়। ভ্রমণ ভাড়া এবং বিনোদন পার্কও পড়েছে বাণিজ্যের ক্রসফায়ারে। কানাডা এখন রোলার কোস্টারবাম্পার কার, মেরি-গো-রাউন্ড ও ওয়াটারস্লাইডের মতো থিম পার্ক রাইডের ওপর শুল্ক আরোপ করতে যাচ্ছে। এমনকি কোম্পানি ট্রিপও এখন ব্যয়বহুল হয়ে পড়বে। কারণ, স্লিপিং ব্যাগের ওপর পাল্টা শুল্ক আরোপ করছে কানাডা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.