Latest Posts

বাড়ি বিক্রি কমেছে

- Advertisement -
শুল্ক নিয়ে অনিশ্চয়তা জানুয়ারিতে বাড়ি বিক্রির ওপর নিম্নমুখী চাপ সৃষ্টি করেছে

শুল্ক নিয়ে অনিশ্চয়তা জানুয়ারিতে বাড়ি বিক্রির ওপর নিম্নমুখী চাপ সৃষ্টি করেছে। তবে মোট লিস্টিং গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। এমনটাই জানিয়েছে কানাডিয়ান রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন (সিআরইএ)।

চলতি বছরের জানুয়ারিতে বাড়ি বিক্রি ডিসেম্বরের তুলনায় ৩ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে। তবে এক বছর আগের তুলনায় জানুয়ারিতে বাড়ি বিক্রি এখনো ২ দশমিক ৯ শতাংশ বেশি হয়েছে। জানুয়ারিতে নতুন লিস্টিং ডিসেম্বরের তুলনায় ১১ শতাংশ বেড়েছে।

- Advertisement -

আগের বছরের একই সময়ের সঙ্গে তুলনায় জানুয়ারিতে নতুন আবাসিক বাড়ির লিস্টিং ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে গ্রেটার টরন্টোতে বেড়েছে প্রায় ৫০ শতাংশ।

২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক কানাডার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য সম্পর্ক নিয়ে উদ্বেগ বয়ে এনেছে। উদ্বেগ তৈরি হয়েছে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ।
যুক্তরাষ্ট্র নিয়ে উদ্বেগের পাশাপাশি রয়েছে অন্টারিওর নির্বাচন। ফেডারেল নির্বাচনও রয়েছে, যা অস্বস্তিকে বাড়িয়ে দিয়েছে। এমনটাই বলেন রয়্যাল লাপেজ ইওর কমিউনিটি রিয়েলটির ব্রোকার ও টিম জোল্ডের প্রধান শন জিগেস্টেইন। তিনি বলেন, এখানে অনেক অনিশ্চয়তা রয়েছে। মাসের শুরুতে প্রত্যেকেই বাজারে তাদের অবস্থান নিয়েছে।

লিস্টিং বৃদ্ধি এখন পর্যন্ত মূল্য পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়নি। এক বছর আগে গড় মূল্য ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৬ লাখ ৭০ হাজার ডলারে দাঁড়িয়েছিল। মৌসুমি সমন্বয়ের ভিত্তিতে ডিসেম্বরে কমেছিল ২ শতাংশ। গড় বেঞ্চমার্ক মূল্য ছিল ৭ লাখ ২০ হাজার ৫০০ ডলার, এক বছর আগের একই সময়ের তুলনায়

যা দশমিক ২ শতাংশ এবং পূর্ববর্তী মাসের তুলনায় দশমিক ১ শতাংশ কম।
জানুয়ারি শেষে কানাডাব্যাপী মোট সক্রিয় লিস্টিং ছিল ১ লাখ ৩৬ হাজার, এক বছর আগের তুলনায় যা ১৩ শতাংশ বেশি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.