Latest Posts

ন্যূনতম মজুরি বাড়ছে

- Advertisement -
এমপ্লয়মেন্ট, ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড লেবার মন্ত্রী স্টিভেন ম্যাককিনন বলেছেন, ফেডারেল ন্যূনতম মজুরি কানাডিয়ান কর্মী ও ব্যবসাগুলোর জন্য স্থিতিশীলতা ও নিশ্চয়তা বয়ে আনবে এবং আয় বৈষম্য কমিয়ে আনতে সাহায্য করবে

১ এপ্রিল থেকে ফেডারেল ন্যূনতম মজুরি বৃদ্ধি শুরু হচ্ছে বলে শুক্রবার ঘোষণা করেছে ফেডারেল সরকার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বর্তমান ফেডারেল ন্যূনতম মজুরি ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ঘণ্টায় ১৭ দশমিক ৭৫ ডলার হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বৃদ্ধি ফেডারেলি নিয়ন্ত্রিত বেসরকারি খাতের কর্মীদের বেতন এক বছরে জীবনযাত্রা ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। পাশাপাশি খ-কালীন, অস্থায়ী ও কম বা ন্যূনতম মজুরিতে কাজ করা কানাডিয়ানদের সহায়ক হবে এটা।

- Advertisement -

নিয়োগদাতাদেরকে তাদের পেরোলের তথ্য সমন্বয় করতে বলা হয়েছে, যাতে করে ১ এপ্রিল থেকে কর্মীরা নতুন ঘণ্টাপ্রতি মজুরি পান। সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাদেশিক ও আঞ্চলিক ন্যূনতম মজুরি যদি ফেডারেল ন্যূনতম মজুরির চেয়ে বেশি হয়ে থাকে তাহলে নিয়োগদাতাদেরকে সর্বোচ্চ মজুরিটাই দিতে হবে।

এমপ্লয়মেন্ট, ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড লেবার মন্ত্রী স্টিভেন ম্যাককিনন বলেছেন, ফেডারেল ন্যূনতম মজুরি কানাডিয়ান কর্মী ও ব্যবসাগুলোর জন্য স্থিতিশীলতা ও নিশ্চয়তা বয়ে আনবে এবং আয় বৈষম্য কমিয়ে আনতে সাহায্য করবে। আজকের এই বৃদ্ধি অধিকতর ন্যায্য অর্থনীতি গড়ার ক্ষেত্রে আমাদেরকে এক ধাপ এগিয়ে দেবে।

কানাডার গড় ভোক্তা মূল্য সূচকের ভিত্তিতে প্রতি বছর এপ্রিলে ফেডারেল ন্যূনতম মজুরি সমন্বয় করা হয়। ২০২১ সালে এটি চালু করার পর থেকে ফেডারেল ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৫ ডলার থেকে ধারাবাহিকভাবে বেড়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.