Latest Posts

জেলেনস্কির সঙ্গে আচরণে ক্ষুব্ধ কানাডিয়ান ইউক্রেনিয়ান কমিউনিটি

- Advertisement -
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কির মধ্যে বিতন্ডায় হতাশা প্রকাশ করেছেন কানাডিয়ান ইউক্রেনিয়ান সংগঠনগুলোর নেতারা

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কির মধ্যে বিতন্ডায় হতাশা প্রকাশ করেছেন কানাডিয়ান ইউক্রেনিয়ান সংগঠনগুলোর নেতারা। ওভাল অফিসের বৈঠকে সম্মান না দেখানোয় জেলেনস্কিকে তিরস্কার করেন ট্রাম্প। এরপর আকস্মিকভাবে খনিজ চুক্তি স্বাক্ষর বাতিল হয়ে যায়। এই চুক্তি ইউক্রেনকে দ্রুত রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানের দিকে নিয়ে যেতে পারত বলে মন্তব্য করেন ট্রাম্প।

বৈঠকের শেষ ১০ মিনিটে ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধে তাদের দেশেল সমর্থনের জন্য যথেষ্ট কৃতজ্ঞতা দেখাননি জেলেনস্কি। সেই সঙ্গে তার বিরুদ্ধে তৃতীয় বিশ^যুদ্ধ নিয়ে জুয়া খেলার অভিযোগ আনেন তারা।

- Advertisement -

ইউক্রেনিয়ান কানাডিয়ান কংগ্রেসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইহর মাইকেলচিশিন বলেন, জেলেনস্কির সঙ্গে যে ধরনের আচরণ করা হয়েছে তাতে তিনি খুবই হতাশ এবং ক্ষুব্ধ। তিনি দুঃখ পেয়েছেন এটা ভেবে যে, একজন বিশ^নেতা আরেকজন বিশ^নেতার সঙ্গে এ ধরনের আচরণ করেেত পারেন। বিশেষ করে ওই নেতা যখন যুদ্ধের মধ্যে রয়েছেন। যারা ঘটনাটি লাইভ দেখেনে তাদের প্রত্যেকের জন্যই এটি অবাক করার ও অপমানজনক মুহূর্ত।

বৈঠকের এক পর্যায়ে জেলেনস্কি ভ্যান্সের কাছে জানতে চান যে, তিনি কখনো ইউক্রেনে গিয়েছেন কিনা। ভ্যান্স উত্তর দেন, তিনি গল্পগুলো দেখেছেন এবং প্রোপাগান্ডা ছড়িয়ে লোক আনার অভিযোগ করেন জেলেনস্কির বিরুদ্ধে।

মাইকেলচিশিন বলেন, যুদ্ধ চলাকালে তিনি দুইবার ইউক্রেনে গেছেন। সর্বশেষ সফরটি তিনি করেন গত বসন্তে। তিনি ভবনগুলোতে বুলেটের আঘাতের গর্ত দেখেছেন। পাশাপাশি রাস্তার পাশে গণকবরও দেখেছেন রএবং সব সময় সাইরেন বাজতে শুনেছেন। এটা প্রোপাগান্ডা নয় এবং এটা কোনো ট্যুর। লাখ লাখ ইউক্রেনিয়ানের এটা প্রাত্যহিক জীবনের বাস্তবতা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.