Latest Posts

প্রতিরক্ষায় কানাডার আরও বেশি ব্যয় করা উচিত: জোলি

- Advertisement -
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কানাডার আরও বাস্তবানুগ পদক্ষেপ নেওয়া উচিত

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কানাডার আরও বাস্তবানুগ পদক্ষেপ নেওয়া উচিত। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনা ও অনিশ্চিত বিশ্ব ব্যবস্থার মধ্যে প্রতিরক্ষায় আরও বেশি ব্যয় করা উচিত। মঙ্গলবার এমনটাই বলেছেন পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি।

কানাডা থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি মার্কিন প্রেসিডেন্ট ৩০ দিনের জন্য স্থগিত করার পর এই মন্তব্য করলেন পররাষ্ট্রমন্ত্রী। কানাডিয়ান সরকার সীমান্ত নিরাপত্তা পরিকল্পনা শক্তিশালী করতে রাজি হওয়ার পর শুল্ক আরোপ ৩০ দিনের জন্য স্থগিত করেছেন ট্রাম্প।
সাময়িক এই স্বস্তি সত্ত্বেও মন্ট্রিয়ল চেম্বার অব কমার্সকে জোলি বলেন, কানাডাকে আরও চার বছর এর সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্র ও এর প্রেসিডেন্টের কাছ থেকে আসা অনিশ্চয়তার মুখোমুখি হতে হবে। সেই সঙ্গে আন্তর্জাতিক উত্তেজনা তো রয়েছেই, দ্বিতীয় বিশ^যুদ্ধের পর যা সবচেয়ে চরমে রয়েছে।

- Advertisement -

সাংবাদিকদের জোলি বলেন, আমরা যে বাস্তবানুগ সেটা আমাদের নিশ্চিত করতে হবে। সেটা হচ্ছে, সর্বপ্রথম আমরা আমাদের স্বার্থ রক্ষা করছি এবং অনেক মিত্রের সঙ্গে কাজ করছি। আমেরিকান সমাজে বহু মিত্র আছে। এবং অবশ্যই রাজনৈতিক শ্রেণির মধ্যেও বহু মিত্র আছে। কিন্তু সেইসব মিত্রের সঙ্গেও আমাদের কাজ করতে হবে, যাদের সঙ্গে আমরা সবসময় ঘনিষ্ঠভাবে কাজ করি না।

এসব মিত্র হচ্ছে ইউরোপীয় দেশগুলো, যুক্তরাজ্য এবং এশিয়ার বন্ধু রাষ্ট্রগুলো ও মেক্সিকো। জোলি বলেন, মেক্সিকো আমাদের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সংঘাতের হুমকির প্রসঙ্গ উল্লেখ করে জোলি বলেন, কানাডার জাতীয় প্রতিরক্ষায় আরও বিনিয়োগ করা প্রয়োজন এবং সেটা হতে হবে আগের যেকোনো সময়ের চেয়ে দ্রুত গতিতে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.