
প্রোগ্রেসিভ কনজার্ভেটিভদের প্রতি মঙ্গলবার আরও ইউনিয়ন সমর্থন জানিয়েছে। অন্টারিও শিট মেটাল ওয়ার্কার্স অ্যান্ড রুফার কনফারেন্সের (ওএসএমডব্লিউআরসি) সবগুলো লোকাল এদিন অন্টারিও পিসি নেতা ডগ ফোর্ডের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। মার্কিন শুল্কের বিরুদ্ধে দলের অবস্থানের কারণেই এই সমর্থন বলে ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে।
ইউনিয়নের মুখপাত্র মার্ক হল বলেন, অর্থনৈতিক এই অনিশ্চয়তার সময়ে আমাদের এমন নেতৃত্বের প্রয়োজন যার অগ্রাধিকারে রয়েছে স্থিতিশীলতা, চাকরির নিরাপত্তা এবং কর্মীদের শক্তিশালী সুরক্ষা। ডগ ফোর্ড অন্টারিওর ভবিষ্যৎ নির্মাণের স্পষ্ট আত্মনিবেদন দেখিয়ে দিয়েছেন। একই সঙ্গে প্রদেশের কঠোর পরিশ্রমী ব্যবসায়ী লোকদের জীবিকা সুরক্ষার নজিরও দেখিয়েছেন।
মঙ্গলবার ইউনিফর থেকে দ্বিতীয় সমর্থন এসেছে। এবার সমর্থন জানিয়েছে লোকাল ২৯এক্স। এ নিয়ে লোকাল ১২৮৫ এর পর দ্বিতীয় ইউনিফর লোকাল প্রোগ্রেসিভ কনজার্ভেটিভদের প্রতি সমর্থন ব্যক্ত করল। লোকাল ১২৮৫ ব্র্যাম্পটনের অটো কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিফন।
রোববার দলটি সরকারি খাতের একটি ইউনিয়ন থেকে প্রথম সমর্থন পায়। ওই সময় অন্টারিও প্রফেশনাল ফায়ার ফাইটার্স অ্যাসোসিয়েশন প্রোগ্রেসিভ কনজার্ভেটিভদের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করে।

