Latest Posts

শুল্কের হুমকি পুরোপুরি বাতিল করতে ওয়াশিংটনের প্রতি মন্ত্রীদের আহ্বান

- Advertisement -
জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী জোনাথন উইলকিনসন মঙ্গলবার বলেন, শুল্কের ব্যাপারে আলোচনা থেকে আমাদের দূরে সরিয়ে দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না

ডোনাল্ড ট্রাম্পের শুল্কের হুমকি এক মাস স্থগিতের ফলে কানাডিয়ানদের উদ্বেগ কিছুটা দূর হয়েছে। এই অবস্থায় গুরুত্বপূর্ণ মন্ত্রীরা বিপর্যয়কর এই শুল্কের হুমকি স্থায়ীভাবে বাতিলের আশা নিয়ে ওয়াশিংটনে যাচ্ছেন।

জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী জোনাথন উইলকিনসন মঙ্গলবার বলেন, শুল্কের ব্যাপারে আলোচনা থেকে আমাদের দূরে সরিয়ে দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না।
উইলকিনসন বিষয়টি কানাডা-যুক্তরাষ্ট্র জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ জোটের জন্য গুরুত্বপূর্ণ রিপাবলিকানদের মধ্যে উত্থাপন করছেন। এই জোট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাকে জ¦ালানি আধিপত্যকারী হিসেবে গড়ে তোলার লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

- Advertisement -

নতুন নিয়োগপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী নর্থ ডাকোটার সাবেক গভর্নর ডগ বারগামের সঙ্গে বৈঠকের দিকে তাকিয়ে আছেন। ট্রাম্পের জ্বালানি এজেন্ডার দায়িত্বপ্রাপ্ত বারগামের পাশাপাশি ওয়াশিংটনের অন্য রিপাবলিকানদের সঙ্গে বৈঠক করতে চাইছেন তিনি।

শুল্ক থেকে সাময়িক এই স্বস্তি একটি উপমহাদেশীয় বাণিজ্য যুদ্ধ প্রতিরোধ করেছে, যার ফলে পণ্যের মূল্য বাড়ত বলে সীমান্তের উভয় অংশের অর্থনীতিবিদরা সতর্ক করেছেন।

শিল্পমন্ত্রী ফ্রাসোয়াঁ-ফিলিপ শ্যাম্পেইন ও প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ারও মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাজধানী সফর করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্যাম্পেইন বলেন, কানাডা-যুক্তরাষ্ট্র সম্পর্ক সময়ের সবচেয়ে বড় পরীক্ষায় উৎরে গেছে এবং এই সম্পর্ক সুরক্ষার সব চেষ্টাই আমাদের করতে হবে।

দ্য বিজনেস কাউন্সিল অব কানাডা বলেছে, শুল্ক কার্যকর বিলম্ব অনেক অনিশ্চয়তা রেখে দিয়েছে। কাউন্সিলের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোল্ডি হায়দার বলেন, আমাদের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সম্ভাবনা উন্নত করতে কানাডাকে অবশ্যই জরুরিভিত্তিতে কাজ করতে হবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.