Latest Posts

স্কুলে আরও কর্মী নিয়োগের আহ্বান অন্টারিও এনডিপি নেতার

- Advertisement -

শুল্ক-প্রতিরোধী প্রদেশ গড়ার কাজ স্কুল থেকেই শুরু হোক। অটোয়ার একটি কমিউনিটি সেন্টারে মঙ্গলবার যখন নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন তখন এটাই ছিল অন্টারিও এনডিপি নেতা মারিট স্টাইলিসের বার্তা। যেখানে তিনি প্রদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে তার দলের রূপরেখা তুলে ধরেন তিনি।

- Advertisement -

সাংবাদিকদের স্টাইলিস বলেন, এটা আমাদের ভবিষ্যৎ নির্মাণের প্রশ্ন। একইসঙ্গে এটা আমাদের অর্থনীতিকে শক্তিশালী করারও বিষয়। অন্টারিওর স্কুলগুলো শুধু ভবন নয়। আপনি যদি যেকোনো কমিউনিটির হাইস্কুলগুলোর মধ্য দিয়ে হেঁটে যান তাহলে দেখবেনর দেওয়ালে টানানো বিভিন্ন প্রজন্মের শিক্ষার্থীদের ছবি। আপনি দেখবেন মানসম্মত শিক্ষার কারণে হাজারো জীবন বদলে গেছে। এই শিক্ষা তারা পেয়েছেন আমাদের সরকারি স্কুলগুলো থেকে।

স্টাইলিস তার দলের শিক্ষা প্ল্যাটফরমের রূপরেখা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে অন্টারিওর স্কুল বোর্ডগুলোর ব্যাকলগ এক দশকের মধ্যে নিষ্পন্ন করার জন্য বছরে ৮৫ লাখ ডলার অতিরিক্ত ব্যয় করা। সেই সঙ্গে আরও শিক্ষক ও কর্মী নিয়োগ দেওয়া, একটি প্রাদেশিক স্কুল ফুড প্রোগ্রাম প্রতিষ্ঠা করা, পরিবহন ব্যবস্থার উন্নত করা।

প্রদেশে লিবারেলদের রেখে যাওয়া ২ হাজার কোটি ডলারের বেশি স্কুল মেরামত ব্যাকলগ এবং পিসির অধীনে তা বেড়ে যাওয়ার প্রসঙ্গে স্টাইলিস বলেন, এই মুহূর্তে আমাদের স্কুলগুলো আক্ষরিক অর্থেই পিছিয়ে পড়ছে। শীতকালে হিট ছাড়াই স্কুল, ফাঁটল ধরা ছাদÑএই পরিস্থিতি আমাদের শিশুদের পাঠে মনোযোগ দেওয়া অসম্ভব করে তুলছে। নিউ ডেমোক্র্যাটরা আমাদের স্কুলগুলোর সমস্যা সমাধান করবে, যাতে করে শিক্ষার্থীরা স্বাস্থ্যসম্মত পরিবেশ পায়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.