Latest Posts

৫০ ব্যবস্থাপককে কানাডা পোস্টের অব্যাহতি

- Advertisement -
সম্প্রতি বড়দিনের মৌসুমে মাসব্যাপী ধর্মঘটের পর কানাডা পোস্ট ব্যবস্থাপনা পর্যায়ের কয়েক ডজন কর্মীকে অব্যাহতির নোটিশ দিয়েছে

সম্প্রতি বড়দিনের মৌসুমে মাসব্যাপী ধর্মঘটের পর কানাডা পোস্ট ব্যবস্থাপনা পর্যায়ের কয়েক ডজন কর্মীকে অব্যাহতির নোটিশ দিয়েছে। সংস্থাটি বিপুল পরিমাণ লোকসানের কারণে হিমশিম খেতে থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে।

সিবিসি নিউজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলেছে, কানাডাজুড়ে প্রায় ৫০ জন ব্যবস্থাপক বেকার হিসেবে সপ্তাহটি শেষ করবেন। জ্যেষ্ঠ ব্যবস্থাপনায় লোকবল কমিয়ে আনার চলমান যে কার্যক্রম তারই অংশ এটি। এর আওতায় জানুয়ারিতেই তিনজন জ্যেষ্ঠ নির্বাহীকে বিদায় দেওয়া হয়েছে।

- Advertisement -

অব্যাহতিপ্রাপ্ত কর্মকর্তাদের বেশিরভাগেরই কর্মস্থল অটোয়া। বাকিরা সারা দেশে কর্মরত।

কানাডা পোস্টের মুখপাত্র জন হ্যামিল্টন সিবিসিকে বলেন, এটা কর্পোরেটব্যাপী যে পুনর্গঠন তার অংশ। এর ফলে সামনের বছরে প্রক্রিয়া ও সিদ্ধান্ত গ্রহণ সরল হবে। ব্যবস্থাপনা পর্যায়ের আরও কর্মকর্তাকেও অব্যাহতি দেওয়া হতে পারে।

কানাডা পোস্টের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে ফেডারেল সরকারকে তাদের অনুকূলে ১০০ কোটি ডলার ঋণ ইস্যু করতে হয়েছে। স্বাবলম্বী থাকতে এটা প্রয়োজন বলে জানিয়েছে তারা।
৫৫ হাজারের বেশি পোস্টাল কর্মী ২০২৪ সালের নভেম্বরে ধর্মঘটে যান। এর ফলে গুরুত্বপূর্ণ বড়দিনের মৌসুমে মেইল সরবরাহ বন্ধ হয়ে যায়। একইভাবে যেসব দাতব্য সংস্থা তাদের বার্ষিক প্রোগ্রামের জন্য ছুটির মৌসুমের দানের ওপর নির্ভর করে তাদের মধ্যেও আতঙ্ক ছড়ায়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.