Latest Posts

৪০ গ্রামের বেশি ফেন্টানাইল পাচারের শাস্তি যাবজ্জীবন করার প্রস্তাব পয়লিয়েভরের

- Advertisement -
৪০ গ্রামের বেশি ফেন্টানাইল পাচার, উৎপাদন ও বিতরণে দোষী সাব্যস্ত হলে কনজার্ভেটিভ সরকার তার শাস্তি যাবজ্জীবন করবে বলে জানিয়েছেন পিয়েরে পয়লিয়েভর

৪০ গ্রামের বেশি ফেন্টানাইল পাচার, উৎপাদন ও বিতরণে দোষী সাব্যস্ত হলে কনজার্ভেটিভ সরকার তার শাস্তি যাবজ্জীবন করবে বলে জানিয়েছেন পিয়েরে পয়লিয়েভর। কনজার্ভেটিভ নেতা বুধবার সকালের দিকে বলেন, এর শাস্তি হত্যার সমান হওয়া উচিত।
একই সঙ্গে যেসব মাদক পাচারকারী ২০ থেকে ৪০ গ্রাম মাদকসহ ধরা পড়বে তাদের ১৫ বছরের কারাদ- চায় কনজার্ভেটিভরা।

মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, দুই মিলিগ্রাম একজন মানুষকে হত্যার জন্য যথেষ্ট। হেলথ কানাডা বলেছে, কয়েকটি দানাই মৃত্যুর জন্য যথেষ্ট।

- Advertisement -

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে যুক্তরাষ্ট্রে ফেন্টানাইল প্রবেশ নিয়ে অভিযোগ করার পর টোরিদের কাছ থেকে এই ঘোষণা এল। পয়লিয়েভর বলেন, ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির যৌক্তিকতার সঙ্গে লোকজন একমত হোক বা না হোক, কেবলমাত্র তাকে তুষ্ট করার জন্য মাদক বন্দ করার পদক্ষেপ নেওয়া আমাদের উচিত নয়। ওভারডোজ সংকট বন্ধে পদক্ষেপ নেওয়া উচিত।

সীমান্ত দিয়ে ফেন্টানাইল পাচার ও অভিবাসীদের অবৈধ প্রবেশ বন্ধে কানাডা ও মেক্সিকো পদক্ষেপ না নিলে দেশ দুটি থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। কানাডা সর্বশেষ সীমান্ত পরিকল্পনার রূপরেখা প্রণয়নের পর এই শুল্ক বাস্তবায়ন বিলম্বিত করেছেন ট্রাম্প। এই পরিকল্পনার মধ্যে রয়েছে ফেন্টানাইল জারের ভূমিকা সৃষ্টির মতো নতুন পদক্ষেপ গ্রহণ।

পয়লিয়েভর তার ভিডিও বার্তায় বলেন, তার সরকার মাদকাসক্তদের চিকিৎসা প্রদানের ওপর গুরুত্ব দেবে। যে কর্মসূচির আওতায় ওভারডোজের ঝুঁকিতে থাকা লোকদের কাছে ব্যবস্থাপত্রের মাদক তুলে দেওয়া হয় তাতে অর্থায়ন বন্ধ করবেন তিনি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.