Latest Posts

লিবারেল ও এনডিপির চেয়ে দ্বিগুণ তহবিল সংগ্রহ কনজার্ভেটিভদের

- Advertisement -
কনজার্ভেটিভ পার্টির তহবিল সংগ্রহের জন্য ২০২৪ সাল ছিল দারুণ একটি বছর। বছরটিতে তারা তহবিল সংগ্রহ করেছে প্রায় ৪ কোটি ১৮ লাখ ডলার, যা লিবারেল ও এনডিপির সম্মিলিত সংগ্রহের দ্বিগুণ

কনজার্ভেটিভ পার্টির তহবিল সংগ্রহের জন্য ২০২৪ সাল ছিল দারুণ একটি বছর। বছরটিতে তারা তহবিল সংগ্রহ করেছে প্রায় ৪ কোটি ১৮ লাখ ডলার, যা লিবারেল ও এনডিপির সম্মিলিত সংগ্রহের দ্বিগুণ।

ইলেকশন্স কানাডায় দাখিল করা নথি অনুযায়ী, ২০২৪ সালের শেষ প্রান্তিকে কনজার্ভেটিভরা প্রায় ১ কোটি ২৮ লাখ ডলার সংগ্রহ করে। এর মধ্যে কেবল ডিসেম্বরেই সংগ্রহ করা হয়েছে ৭৬ লাখ ডলার।

- Advertisement -

লিবারেলরা ২০২৪ সালে মোট ১ কোটি ৫২ লাখ ডলার তহবিল সংগ্রহ করেছে। এনডিপি অনুদান সংগ্রহ করেছে প্রায় ৬৩ লাখ ডলার। সবগুলো দলের জন্য ব্যক্তিগত অনুদান ২০০ ডলারের কম।

কনজার্ভেটিভদের অনুদান দিয়েছেন মোট ২ লাখ ১১ হাজার মানুষ, যারা গড়ে ১৯৮ ডলার দিয়েছেন। লিবারেলরা ১ লাখ ১৮ হাজারের বেশি মানুষের কাছ থেকে অনুদান পেয়েছে, যারা গড়ে ১২৮ ডলা করে দিয়েছেন। এনডিপি প্রায় ৬০ হাজার দাতার কাছ থেকে গড়ে ১০৫ ডলার করে পেয়েছে।
তিনটি দলের জন্যই ২০২৪ সালের শেষ প্রান্তিক ছিল সবচেয়ে সফল তহবিল সংগ্রহ প্রান্তিক। লিবারেল এবং এনডিপির সারাবছরের মোট অনুদানের প্রায় এক-তৃতীয়াংশ এসেছে এই সময়ে। লিবারেল পার্টির মুখপাত্র পার্কার লান্ড এক ইমেইলে জানান, ২০২৫ সালে তাদের দল শক্তিশালীভাবে শুরু করতে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে জানুয়ারি মাসে এরই মধ্যে সবচেয়ে বেশি তহবিল সংগ্রহ করেছে।

জানুয়ারিতে তারা কী পরিমাণ তহবিল সংগ্রহ করেছে জানতে চাওয়া হলেও কোনো উত্তর দেয়নি দলটি।

কনজার্ভেটিভরা বলেছে, ২০২৪ সালে তারা তহবিল সংগ্রহের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এ ছাড়া গত বছরের চতুর্থ প্রান্তিকে সবচেয়ে সফল প্রান্তিক হিসেবেও রেকর্ড সৃষ্টি করেছে তারা। গত বছরে চতুর্থ প্রান্তিকে তারা ১ কোটি ২৮ লাখ ডলার তহবিল সংগ্রহ করেছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.