
লিবারেল পার্টির সদস্যরা যখন তাদের পরবর্তী নেতা বেছে নিতে যাচ্ছে ঠিক স্ েসময় এক সমীক্ষা বলছে, কানাডিয়ানরা এমন একজনকে চান যিনি কার্বন কর বাতিল করবেন। কানাডিয়ান ট্যাক্সপেয়ারস ফেডারেশনের জন্য পরিচালিত লেজারের নতুন সমীক্ষায় অংশগ্রহণকারী ৬০ শতাংশ উত্তরদাতা চান পরবর্তী লিবারেল নেতা যেন কার্বন করের বিপক্ষে অবস্থান নেন।
সিটিএফ ফেডারেল ডিরেক্টর ফ্রাঙ্কো টেরাজানো বলেন, দলীয় নেতা হওয়ার জন্য যারা প্রতিযোগিতা করছেন তাদের জন্য সমীক্ষাটি একটি বার্তা। করদাতাদের আস্থা নিয়ে সমস্যা রয়েছে। সুতরাং, লিবারেল নেতা হওয়ার প্রত্যাশীরা চান তারা যে কার্বন করের বিপক্ষে তা বিশ^াস করেন। তারপর তাদেরকে অবশ্যই কার্বন কর বাতিল করতে হবে।
সমীক্ষায় অংশগ্রহণকারী ১৯ শতাংশ উত্তরদাতা এমন লিবারেল নেতা চান যিনি বিতর্কিত কার্বন কর সমর্থন করেন। এই মতের বিরোধিতা করেছেন সমীক্ষায় অংশ নেওয়া ২১ শতাংশ কানাডিয়ান। তবে যারা এ ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিত নন তাদেরকে হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে। সমীক্ষায় অংশগ্রহণকারী যে ৯১ শতাংশ উত্তরদাতা কার্বন করবিরোধী নেতা চান তারা নিজেদেরকে কনজার্ভেটিভ পার্টির সমর্থক হিসেবে ঘোষণা করেছেন। অবশিষ্ট উত্তরদাতাদের মধ্যে ৬২ শতাংশ এনডিপির ভোটার, ৫৮ শতাংশ লিবারেল অথবা ব্লক কুইবেকোয়িসের সমর্থন এবং ৫৪ শতমাংশ গ্রিন পার্টির প্রতি আনুগত্যের অঙ্গীকার করেছেন।
যারা কাবর্ন করপন্থী লিবারেল নেতা চান তাদের মধ্যে ৪৬ শতাংশ গ্রিন, ৪২ শতাংশ লিবারেল ও ব্লক কুইবেকোয়িস, ৩৮ শতাংশ এনডিপির এবং মাত্র ৯ শতাংশ কনজার্ভেটিভ সমর্থক।
২৪ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত ভোটদানে যোগ্য এক হাজার ৫২৭ জন কানাডিয়ানের ওপর লেজারের অনলাইন প্যানেলের মাধ্যসে সমীক্ষাটি চালানো হয়েছে।

