Latest Posts

নেতৃত্বের প্রতিযোগিতায় থাকছেন না জোলি

- Advertisement -
জাস্টিন ট্রুডোর উত্তরসূরী হিসেবে লিবারেল পার্টির নতুন নেতা হওয়ার প্রতিযোগিতায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি।

জাস্টিন ট্রুডোর উত্তরসূরী হিসেবে লিবারেল পার্টির নতুন নেতা হওয়ার প্রতিযোগিতায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি। এ নিয়ে দ্বিতীয় পূর্ণ মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নেওয়ার পরিবর্তে বর্তমান দায়িত্বকেই অগ্রাধিকার দিলেন তিনি।
জোলি বলেন, কানাডা-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই সময়ে মন্ত্রীর পদ ছাড়তে আগ্রহী নন তিনি। বাস্তবতা হচ্ছে, দুটো কাজ আমি একসঙ্গে করতে পারব না। শুক্রবার সকালে পার্লামেন্ট হিলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কানাডা-যুক্তরাষ্ট্র কেবিনেট কমিটির বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রাক্কালে তিনি এই মন্তব্য করলেন। কানাডিয়ান পণ্যের ওপর কঠোর শুল্ক আরোপে ট্রাম্পের হুমকি কার্যকর হলে পাল্টা পদক্ষে হিসেবে অটোয়ার প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য এই বৈঠক।
জোলি বলেন, আমরা প্রস্তুত এবং আমি আমার কাজ করব।

- Advertisement -

প্রথম পূর্ণ মন্ত্রী হিসেবে অর্থমন্ত্রী ডমিনিক লাব্লাঁ বুধবার নেতৃত্বের আকাক্সক্ষা ত্যাগের মধ্য দিয়ে তার ককাস সহকর্মীদের আশাহত করেন। জুডি এসগ্রো এবং অন্যান্য লিবারেল এমপি তাকে সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানান। তারা বলেন, শক্তিশালী প্রার্থী হিসেবে তিনি প্রতিযোগিতায় যুক্ত হতে পারতেন।
দলের নেতৃত্ব নির্বাচনের কাজ পুরোদমে শুরু হয়ে গেছে। ভোটের তারিখও নির্ধারণ করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী আরও বড় প্রার্থীরা শিগগিরই তাদের নাম ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

প্রার্থীতা ঘোষণার জন্য আগ্রহীদের হাতে সময় আছে ২৩ জানুয়ারি পর্যন্ত এবং প্রতিযোগিতায় সামিল হতে তাদেরকে ফি বাবদ অবশ্যই সাড়ে ৩ লাখ ডলার জমা দিতে হবে। ৯ মার্চ নির্বাচন প্রক্রিয়া শেষ হবে। অর্থাৎ, মনস্থির করতে আগ্রহীদের হাতে সময আছে মাত্র দুই সপ্তাহ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.