Latest Posts

কার্বন কর বাতিল চান করদাতারা

- Advertisement -
লিবারেল নেতৃত্ব প্রত্যাশীদের কাছে তাদের প্ল্যাটফরমে বিতর্কিত কার্বণ কর বাতিল চায় করদাতাদের সংগঠন দ্য কানাডিয়ান ট্যাক্সপেয়ারস ফেডারেশন (সিটিএফ)।

লিবারেল নেতৃত্ব প্রত্যাশীদের কাছে তাদের প্ল্যাটফরমে বিতর্কিত কার্বণ কর বাতিল চায় করদাতাদের সংগঠন দ্য কানাডিয়ান ট্যাক্সপেয়ারস ফেডারেশন (সিটিএফ)। ফেডারেল লিবারেল পার্টি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উত্তরসূরি খোঁজার কাজ শুরু করায় প্রার্থীদের কাছে অজনপ্রিয় কার্বন কর বাতিল চেয়েছে তারা। বিশেষ করে ১ এপ্রিল থেকে কার্বন কর বৃদ্ধির যে তারিখ নির্ধারিত আছে সেটা বাতিলের দাবি তুলেছে তারা।

সিটিএফের আলবার্টার পরিচালক ক্রিস সিমস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, এটা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চড়া মূল দিয়ে ব্যর্থতা। তার সঙ্গে সঙ্গে কার্বন করেরও বিদায় নেওয়া উচিত। পরবর্তী লিবারেল নেতা কেন এই রাজনৈতিক মাইলস্টোন রেখে দেবেন এবং করদাতাদের শাস্তি প্রদান অব্যাহত রাখবেন?

- Advertisement -

১ এপ্রিল থেকে কার্যকর হওয়ার আগে কার্বন কর বৃদ্ধি বাতিলের সম্ভাবনা কম। কারণ, ২৪ মার্চ পর্যন্ত সংসদের অধিবেশ বন্ধ থাকছে এবং সব বিরোধীদল সংখ্যালঘু লিবারেল
সরকারকে ফেলে দিতে আস্থা ভোটের প্রতিশ্রুতি দিয়েছে। এটা কানাডিয়ানদের মধ্যে নতুন সরকার নির্বাচনের বার্তা দিচ্ছে।

সিমস বলেছেন, নির্বাচনের প্রথম দিন কার্বন কর বৃদ্ধি সত্যি সত্যিই করদাতাদের ক্ষুব্ধ করবে এবং এটা স্থগিত করা হবে আধা পদক্ষেপ, যা করদাতারা নির্বাচনপূর্ব গিমিক হিসেবে দেখছেন। পরবর্তী লিবারেল নেতার সামনে দুটি বিকল্প। কার্বন কর বৃদ্ধি করে নির্বাচনে নেমে পড়া অথবা পুরোপুরি ব্যর্থ এই স্কিম বাতিল করা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.