
পরবর্তী নেতা নির্বাচনে ভোটদানে যোগ্য ভোটারদের তালিকা থেকে ভুয়া নাম লিবারেল পার্টি সরিয়ে ফেলবে বলে জানিয়েছে একজন ফেডারেল মুখপাত্র। ভুয়া নাম ব্যবহার করে বা তাদের পোষ্যদের নাম ব্যবহার করে ভুয়া পোর্টফোলিও তেরির বিষয়টি বহু মানুষ অনলাইনে পোস্ট করার পর এই মন্তব্য করলেন পার্কার লান্ড।
নেতৃত্ব নির্বাচনের নিয়ম এবং সময়সীমা ঠিক করতে রুদ্ধদ্বার বৈঠক করেছেন দলীয় নেতারা। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার পদত্যাগের ঘোষণা দেওয়ার পর লিবারেল পার্টির নতুন নেতৃত্ব নির্বাচন জরুরি হয়ে পড়েছে।
দলীয় সদস্য হিসেবে নিবন্ধন নেতৃত্বের নির্বাচনে ভোট প্রদান সহজ করতে কয়েক বছর আগে নিয়মে পরিবর্তন আনে। সব ধরনের ফিও বাতিল করা হয়। কিন্তু কিছু এমপি বলেছেন, সদস্য হিসেবে কে নিবন্ধিত হতে পারবেন সেই নিয়ম কঠোর করা উচিত দলের। বিদেশি ভোটাররা স্থানীয় মনোনয়ন দৌড়ে ভোট দিচ্ছেন বিদেশি হস্তক্ষেপ সংক্রান্ত এনকোয়ারি কমিশন এমনটা জানার পর এই বক্তব্য দিয়েছেন তারা।
লান্ড বলেন, পরবর্তী নেতা নির্বাচনে ভোটাভুটির আগেই দলের রোল থেকে ভুয়া নিবন্ধন সরিয়ে ফেলবেন কর্মকর্তারা। এই হাস্যকর ও জালিয়াতপূর্ণ নিবন্ধন চেষ্টার ব্যাপারে দি লিবারেল পার্টি অব কানাডা অবগত রয়েছে। দলের জাতীয় মহাসচিবের তালিকা থেকে নিবন্ধকদের নাম অপসারণের ক্ষমতা রয়েছে এবং যেকোনো নেতৃত্ব নির্বাচনের বেশ আগেই জাল প্রোফাইলগুলো সরিয়ে ফেলা হবে।

