
ভুল করে কানাডা সীমান্তের দিকে মোড় নেওয়া ৬২ বছর বয়সী এক মার্কিন নাগরিক এখন আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অভিযোগের মুখে রয়েছেন। জিপিএস ডিভাইসের সাহায্যে তার এই মোড় নেওয়ার বিষয়টি জানা যায়।
যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) কর্মকর্তারা বলেন, একটি বাণিজ্যিক চালান নিয়ে বাণিজ্যিক ট্রাকের ওই চালক মিশিগানের দিকে যায়ার চেষ্টা করছিলেন। কিন্তু ভুল করে অবধারিতভাবে তিনি কানাডা সীমান্তে চলে আসেন।
সীমান্তরক্ষা সংস্থাটি বলেছে, কানাডার মধ্য দিয়ে ভ্রমণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ওই চালকের কাছে ছিল না এবং তাকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে বলা হয়। সেখানে তিনি তার কাছে আগ্নেয়াস্ত্র আছে বলে ঘোষণা দেন।
সিবিপি বলে, পরোক্ষ পরীক্ষার জন্য চালককে নেওয়া হয়। সেখানে কর্মকর্তারা তার কাছে ৪০ রাইন্ড গুলিসহ হাই-পয়েন্ট সি৯ সেমি-অটোমেটিক ৯ এমএম পিস্তল পান।
তদন্তের মাধ্যমে কর্মকর্তারা বলেন, তাদের ধারণা, লুইজিয়ানাভিত্তিক ওই চালক অবৈধভাবে আগ্নেয়াস্ত্রটি বহন করছিলেন। নাম পরিচয় প্রকাশ না করা ওই চালককে হেফাজতে নেওয়া হয় এবং পরবর্তীতে নিউইয়র্ক স্টেট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগ দায়ের করা হয়েছে।
এরিয়া পোর্ট ডিরেক্টর গায়েতানো কর্ডন সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আমাদের সিবিপি কর্মকর্তারা তার নজরতারি অব্যাহত রেখেছেন এবং যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ভ্রমণকারীদের পরীক্ষা করা হচ্ছে। আমাদের রাজ্য ও স্থানীয়ি অংশীজনদের একসঙ্গে কাজের ফলে ওই ব্যক্তিকে সফলভাবে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

