Latest Posts

ফ্রিডম কনভয়ে নিজের ভূমিকার জন্য দোষী সাব্যস্ত প্যাট কিং

- Advertisement -
২০২২ সালের ফ্রিডম কনভয়ে সবচেয়ে পরিচিত মুখগুলোর অন্যতম প্যাট কিং

২০২২ সালের ফ্রিডম কনভয়ে সবচেয়ে পরিচিত মুখগুলোর অন্যতম প্যাট কিং। ফ্রিডম কনভয়ে নিজের ভূমিকার জন্য শুক্রবার দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। এর মধ্যে একটি অভিযৈাগ হচ্ছে দুর্ব্যবহার এবং আদালতের আদেশ অমান্য করা। অটোয়া আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।

সুপিরিয়র কোর্টের বিচারক শুক্রবার যখন রায় পড়ছিলেন তখন আদালতে হাজির ছিলেন কিং। তবে ভীতি প্রদর্শনের যে অভিযোগ কিংয়ের বিরুদ্ধে আনা হয়েছিল তাতে দোষী সাব্যস্ত হননি তিনি।

- Advertisement -

২০২২ সালে কানাডার জাতীয় রাজধানীতে অনুষ্ঠিত ব্যাপক বিক্ষোভের অন্যতম পরিচিত মুখ ছিলেন কিং। ওই সময় বিক্ষোভকারীরা তিন সপ্তাহ ডাউনটাউন অটোয়ার রাস্তা নিজেদের দখলে নেয়। তারা কোভিড-১৯ সংক্রান্ত জনস্বাস্থ্য বিবিধনিষেধ এবং বাধ্যতামূলক ভ্যাকসিনের পাশাপাশি লিবারেল ফেডারেল সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন।
বহুল আলোচিত এই মামলার চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয় গত মে মাসে। বিক্ষোভের সময় উত্তেজনা বাড়তে দেওয়ার জন্য পুলিশ, সিটি কর্মকর্তা এবং অন্য বিক্ষোভকারীদের দোষারোপ করেন কিংয়ের আইনজীবী। সরকারের দায়ের করা মামলার ভিত্তি মোটাদাগে কিংয়ের নিজের ভিডিও। বিক্ষোভের দালিলিক তথ্য রাখতে এবং বিক্ষোভকারীদের সঙ্গে যোগাযোগের কৌশল হিসেবে এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি।

সমগ্র ডাউনটাউন কোরে বিশাল সব বিগ রিগ থেকে হর্ণ বাজানো কিং সমন্বয় করেন বলে অভিযোগ করেন ক্রাউন প্রসিকিউটর এমা লয়নন-জিরু। সেই সঙ্গে প্রতি ৩০ মিনিট অন্তর ১০ মিনিট ধরে হর্ণ বাজানোর আাদেশও তিনি দেন বলে অভিযোগ করেন এই আইনজীবী।

লয়নন-জিরু তার সমাপনী যুক্তিতে বলেন, পুলিশ এবং সিটি কর্তৃপক্ষ চাই বিক্ষোভকারীরা চলে যাকÑএমনটা জানতে পেরে তিনি লোকজনকে রাস্তা না ছাড়াও আহ্বান জানান।

কিংয়ের আইনজীবী নাতাশা কালভিনহো আদালতে বলেন, তার নাম যেকোনো সময়ের চেয়ে বেশি প্রচার করা হয়েছে। এই মামলার বিচার অটোয়া থেকে সরিয়ে নেওয়ার দ্বিতীয় চেষ্টাটি করেন তিনি। তবে বিচারক কিংয়ের আবেদন নাকচ করে দেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.