
ডিসেম্বরের শুরুর দিকে ৬৯ বছর বয়সী টরন্টোর এক বাসিন্দাকে লক্ষ্য করে ভয়াবহ গুলির ঘটনায় ৫১ বছর বয়সী টরন্টোর আরেক বাসিন্দার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। গুলির ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল বলে জানিয়েছে পুলিশ।
টরন্টো পুলিশ জানিয়েছে, নর্থ ইয়র্ক এরিয়ার ফেয়ারহোম-শেরমাউন্ট এভিনিউয়ে ৯ ডিসেম্বর ভোর ৪টা ৫ মিনিটের দিকে গুলির খবর পেয়ে কর্মকর্তারা সেখানে যান।
পুলিশের অভিযোগ, ওই ব্যক্তি ফেয়ারহোমের আবাসিক ভবনের বাইরে অভস্থান করছিলেন এবং সে সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ঘটনাস্থলেই মারিয়ানা ডি-মারকো নামের ওই ব্যক্তির মৃত্যু হয়।
মঙ্গলবার পুলিশ জানায়, এ ঘটনায় মাউরিসিও সসা জিলেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
২০২৪ সালে টরন্টোতে এটা ৮২তম হত্যাকা-। এই হত্যাকা-ের ব্যাপারে কারো কাছে কোনো তত্য থাকলে ৪১৬-৮০৮-৭৪০০ নাম্বারে পুলিশের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

