Latest Posts

খাদ্য চুরি বেড়েছে

- Advertisement -
তাদের কিটসিলানো স্টোরে চিজ চুরির ঘটনা বিরল হলেও ইস্ট ভ্যানকুভারে তা বেড়েছে

ছুটির মৌসুমে নিরাপত্তা প্রহরী বাবদ মাসে ৫ হাজার ৫০০ ডলার খরচ করবেন ব্রিটিশ কলাম্বিয়ার ব্যবসায়ী জো চ্যাপাট। পাশাপাশি ৫ হাজার ডলার ব্যয়ে স্টোরের নিরাপত্তা ক্যামেরাও আধুনিকায়নের পরিকল্পনা করছেন তিনি।

চ্যাপাট বিলাসবহুল ব্র্যান্ড বা দামি গহনা বিক্রি করেন না। তিনি বিক্রি করেন চিজ এবং বড়দিনের উৎসবে এটা বহুল বিক্রিত পণ্য। বিশেষায়িত চিজের স্টোর লেস অ্যামিস ডু ফ্রমেজের দুই মালিকের তিনি একজন। ভ্যানকুভারে তাদের শাখা আছে দুটি।

- Advertisement -

তাদের কিটসিলানো স্টোরে চিজ চুরির ঘটনা বিরল হলেও ইস্ট ভ্যানকুভারে তা বেড়েছে। এক মাস চুরির ঘটনা না ঘটলেও এরপর তিন থেকে চারজন লোক এক সপ্তাহের মধ্যে তাদের মজুদ থেকে চিজ চুরির চেষ্টা করে। চ্যাপাট বলেন, কখনো কখনো আপনি এটা ধরতে পারবেন না। কখনো আবার ধরতে পারবেন। দোকানের চোরদের আচরণের বৈশিষ্ট্যই হচ্ছে তারা দামি সামগ্রী চুরি করতে আগ্রহী হয়। তাদের চুরির তালিকায় দামি চিজও রয়েছে। তারা গ্রাহক সেবা এড়িয়ে চলে এবং তারা স্টোরের ভিন্ন অংশে যায়, যাতে করে চুরি করার জন্য তারা সেখানে একা থাকে।

এ ঘটনা যে কেবল চ্যাপাটের ক্ষেত্রে ঘটছে তেমন নয়। পুলিশ বলছে, কানাডায় খাদ্য সম্পর্কিত অপরাধ বাড়ছে। চিজ ও বাটারের মতো পণ্যের দাম বৃদ্ধির কারণে সংঘবদ্ধ অপরাধী গ্রুপের জন্য কালোবাজারের আকর্ষণীয় পণ্য হয়ে উঠেছে এগুলো।

ডালহৌসি ইউনিভার্সিটির এগ্রি-ফুড অ্যানালাইটিক্স ল্যাবের পরিচালক সিলভেইন শার্লিবোয়িস বলেন, খাদ্যের দাম বৃদ্ধির কারণে কালোবাজারির প্রবণতা সামনে এসেছে। সংঘবদ্ধ অপরাধীরা বিক্রয় উপযোগী যেকোনো পণ্যই চুরি করবে। সম্ভবত চুরির আগে তারা এটা জানে যে, এসব পণ্যের সম্ভাব্য ক্রেতা কারা। এভাবেই কালোবাজার সংগঠিত হয়ে থাকে।

শার্লিবোয়িস বলেন, তার বিশ^াস দুই শ্রেণির মানুষ দোকান থেকে চুরি করে। এক শ্রেণির লোক আছে যাদের এগুলো কেনার সামর্থ্য নেই। আরেক শ্রেণি হচ্ছে সংঘবদ্ধ অপরাধী, যারা এসব পণ্য কালোবাজারে বিক্রির মাধ্যমে মুনাফা করে।

নর্থ ভ্যানকুভার আরসিএমপির কনস্টেবল মনসুর শাহাক বলেন, পুনরায় বিক্রির মাধ্যমে ভালো মুনাফা পাওয়া যায় বলেই চিজকে চুরির লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে বলে কর্মকর্তাদের বিশ^াস। গ্রোসারি পণ্য চুরির তালিকায় উপরের দিকে আছে মাংস। সুতরাং, এসব চুরির ঘটনায় তারা বিস্মিত নন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.